স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ১৫ মে)- ফের বিতর্কে জড়ালেন আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেস। না, সতীর্থ অথবা কোচের সঙ্গে নয়। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার আলেক্স ফার্গুসনকে কটাক্ষ করে একটি পোস্টার প্রদর্শন করেছেন তিনি।
৪৪ বছর পর শিরোপ জেতায় আনন্দ মিছিল বের করে ম্যানসিটি। এতে অংশগ্রহণ করে সিটির খেলোয়াড় ও সমর্থকরা। র্যালিতে সিটির এক সমর্থক তেভেসকে একটি পোস্টার দেন। পোস্টারে লেখা ছিলো ‘আরআইপি ফার্গি’। যেটা ফার্গুসনকে কটাক্ষ করে লেখা। ওই পোস্টারটি হাজার হাজার দর্শকদের উদ্দেশ্যে প্রদর্শন করেন তেভেস।
এজন্য তেভেসের হয়ে ফার্গুসন ও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ক্ষমা চেয়েছে ম্যানসিটির এক মুখপাত্র। তিনি বলেন, এ ধরণের রুচিহীন ঘটনা সবক্ষেত্রেই অন্যায়। এটা প্রদর্শন করে কার্লোস গুরুতর ভুল করেছে। এজন্য সিটির পক্ষ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ও স্যার অ্যালেক্স ফার্গুসনের কাছে ক্ষমা চাচ্ছি আমরা।
মৌসুমের শুরুতে ফার্গুসন বলেছিলেন, আমি বেঁচে থাকা পর্যন্ত ম্যানসিটি লিগ শিরোপা পাবে না।
জবাবে পোস্টার লিখেন সিটির এক সমর্থক! ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তেভেস।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৬৪৬ ঘ.
Add Your Comment
- কলকাতায় নয় জুয়াড়ি গ্রেফতার
- আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত বাংলাদেশি ক্রিকেটার!
- বার্সার প্রস্তাবে আবারো 'না' নেইমারের
- ইব্রার মন পড়ে রয়েছে ইতালিতে!
- ডর্টমুন্ডের চেয়ে বায়ার্ন শক্তিশালী
- ফিক্সিংয়ে জড়িত ধোনির বউ সাক্ষী!
- স্পট ফিক্সিংয়ের দোষ অস্বীকার শ্রীশান্তের
- ১৪ জুন শুরু হচ্ছে নতুন কর্পোরেট ফ্রি হিট ইনডোর টুর্ণামেন্ট
- ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ১লা জুলাই
- লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের মেয়েদের



