স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ১৫ মে)- প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের খেলা অবশেষে ৩১ মে থেকে ফের মাঠে গড়াচ্ছে। ভিক্টোরিয়া ও আবাহনীর মধ্যকার খেলাটি পুণরায় হবে।
বিসিবি সভাপতির এই সিদ্ধান্ত মেনে নিয়েছে সুপার লিগের ছয়টি ক্লাব। তাই খেলা চালু হতে আর কোনো বাধা থাকলো না।
মঙ্গলবার বিসিবি কার্যালয়ে সুপার লিগের ছয় দলের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি।
বিসিবি সভাপতি মোস্তফা কামাল ক্লাবগুলোকে জানান, ইউসুফের ছাড়পত্রের বৈধ বা অবৈধ প্রমাণ করতে হলে মামলা করতে হবে। আমরা কোনো ক্লাবের বিপক্ষে মামলা করতে পারবো না। অতএব ওই বিষয় থেকে সরে এসে সিদ্ধান্ত নিতে হবে।
ক্লাব প্রতিনিধিরাও সভাপতির আহ্বানে সাড়া দিয়ে বিষয়টি মেনে নেন। তবে আবাহনী তাদের দাবি কিছুটা পূরণ করতে পেরেছে। ২৮ মার্চ অর্ধেক ম্যাচের পর আবাহনী খেলতে অস্বীকৃতি জানালে ভিক্টোরিয়াকে পয়েন্ট দেওয়া হয়েছিলো।
ওই ম্যাচটি আবার নতুন করে হচ্ছে। সিসিডিএমের কমিটও থাকছে। তবে যাদের ওপর অনাস্থা এনেছিলো আবাহনী সেই কর্মকর্তাদেরকে অকার্যকর করে দিয়ে অন্যদেরকে দিয়ে খেলা চালানো হবে।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_২০২৪ ঘ.
Add Your Comment
- বাংলাদেশ হকি দলে ভারতীয় কোচ
- ভারতে শ্রীশান্তকে নিয়ে সিনেমা
- মহিলা ফুটবলে ২২ সদস্যের দল ঘোষণা
- শ্রীশান্ত তো চুনোপুঁটি, রাঘববোয়ালরাও জড়িত
- মঙ্গলবার এএফসি মহিলা ফুটবলে মাঠে নামছে বাংলাদেশ
- রেকর্ডের নেশায় মত্ত্ব বার্সা
- রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের পাশে ক্রিকেটাররা
- রাজা নাদাল রানী সেরেনা
- স্টুয়ার্ট ব্রডের বোলিং তাণ্ডব
- ফিক্সিং ঠেকাতে ব্যর্থ ভারতীয় ক্রিকেট বোর্ড



