স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ৩১ মে)- ব্রাজিলের অলিম্পিক টিমের কাছে পাত্তাই পায়নি যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠদের নিয়ে গড়া জাতীয় দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্রকে।
বিশ্বকাপ বাছাইপর্বের খেলা শুরুর মাত্র ১০ দিন আগে যুক্তরাষ্ট্রের এ ভেঙে পড়া নতুন বার্তা দিচ্ছে। তবে নেইমারে উজ্জীবিত ব্রাজিল তাদের সামর্থের প্রমাণ যথার্থভাবে দিতে সক্ষম হয়েছে। ১২ মিনিটে পেনাল্টি থেকে সফরকারী ব্রাজিলকে এগিয়ে নেন নেইমার।
এরপর ২৬ মিনিটে ব্যবধান বাড়ান থিয়েগো সিলভা। নেইমারের ক্রস থেকে পাওয়া বলে মাথা ছুঁইয়ে তিনি বল জালে পাঠান। তবে প্রথমার্ধের শেষ মিনিটে একটি গোল কমান হারকুলেক্স গোমেজ।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ব্রাজিলের পক্ষে ৫২ মিনিটে শুরু করেন ডিফেন্ডার মার্সেলো। মার্সেলো হাল্ককে পাস দেন। সেটি ধরে হাল্ক নেইমারের দিকে বাড়িয়ে দেন। নেইমার থেকে আবারও বল পেয়ে মার্সেলো তা জালে জড়ান।
এরপর ৮৭ মিনিটে যুক্তরাষ্ট্রের জালে শেষ পেরেক ঠুকেন বদীর আলেকজান্দ্রে পাতো। ক্ষিপ্র গতির শটে তিনি যুক্তরাষ্ট্রের জালে বল জড়ান। ফলে কোচ মানো মানোজিসের শিষ্যরা টানা শেষ ১০ ম্যাচে হার থেকে বিরত থাকল।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৫৫০ ঘ.
Add Your Comment
- বাংলাদেশ হকি দলে ভারতীয় কোচ
- ভারতে শ্রীশান্তকে নিয়ে সিনেমা
- মহিলা ফুটবলে ২২ সদস্যের দল ঘোষণা
- শ্রীশান্ত তো চুনোপুঁটি, রাঘববোয়ালরাও জড়িত
- মঙ্গলবার এএফসি মহিলা ফুটবলে মাঠে নামছে বাংলাদেশ
- রেকর্ডের নেশায় মত্ত্ব বার্সা
- রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের পাশে ক্রিকেটাররা
- রাজা নাদাল রানী সেরেনা
- স্টুয়ার্ট ব্রডের বোলিং তাণ্ডব
- ফিক্সিং ঠেকাতে ব্যর্থ ভারতীয় ক্রিকেট বোর্ড



