bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪২০; ২০ মে ২০১৩;
 
ওয়ানডে ক্রিকেটকে পিটারসেনের গুডবাই
ওয়ানডে ক্রিকেটকে পিটারসেনের গুডবাই

স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ৩১ মে)- এক দিনের সীমিত ওভারের (ওয়ানডে ও টি-২০) আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডে তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন। তবে তিনি টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেছেন।

 

৩১ বছর বয়সী পিটারসেন ইংল্যান্ডের হয়ে ১২৭টি এক দিনের ও ৩৬টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এই দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত ব্রিটিশের অভিষেক হয়। আর ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের রোজ বোল স্টেডিয়ামে অভিষেক হয় তার।

 

ওয়ানডেতে ৪১ দশমিক ৮৪ গড়ে পিটারসেন করেছেন ৪ হাজার ১৮৪ রান। এর মধ্যে ৯টি শতক ও ২৩টি অর্ধশতক রয়েছে। আর টি-২০ তে ৩৭ দশমিক ৯৩ গড়ে ৭টি অর্ধশতকে তার সংগ্রহে আছে এক হাজার ১৭৬ রান।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৭৫১ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.