স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ৩১ মে)- ইউরোপীয় লিগের চ্যাম্পিয়ন চেলসি ছাড়ার পর আইভরি কোস্টের তারকা দিদিয়ের দ্রগবার ব্যাপারে চীনের সাংহাই সিনহুয়া ক্লাব আগ্রহ প্রকাশ করেছে। আর তারা খুব শিগগিরই দ্রগবার সাথে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছে।
আর্জেন্টিনার কোচ থেকে বরখাস্ত হওয়ার পর সার্জিও বাতিস্তা সম্প্রতি দায়িত্ব নেন চীনের ক্লাব সাংহাই সিনহুয়ার। আর তার ইচ্ছাতেই মূলত ক্লাবটি দ্রগবাকে দলে পেতে চাইছে।
অল ব্লুজ চেলসির ইউরোপ শ্রেষ্ঠত্বের পিছনে ৩৪ বছর বয়সী দ্রগবার রয়েছে বিশেষ অবদান। সেমিফাইনালে তার গোলে চেলসি বার্সেলোনাকে বিদায় করে। আর ফাইনালেও বায়ার্ন মিউনিখের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা চেলসিকে পথ দেখায় দ্রগবার গোল। শেষ পর্যন্ত ট্রাইবেকারে এই দ্রগবার গোলেই শিরোপা নিশ্চিত করে রবার্তো ডি মাত্তেওর শিষ্যরা।
২০০৪ সালে মার্সেলো থেকে ২৪ মিলিয়ন পাউন্ডে চেলসিতে নাম লেখান দ্রগবা। নতুন করে চুক্তি নবায়ন না করায় তাকে ঠিকানা খুঁজতে হয়। আর চীনের এই ক্লাবে আসার পথ সুগম করেন তারই চেলসি সতীর্থ ফরাসী স্ট্রাইকার নিকোলাস অ্যানলেকা, যিনিও গত ডিসেম্বরে চীনের এই ক্লাবের সাথে কাজ করছেন।
দ্রগবার বিষয়ে সাংহাই সিনহুয়ার কোচ বাতিস্তা বলেন, ‘যারা এই ক্লাবটিকে সেরার আসনে দেখতে চান, আমার ধারণা তারা চাচ্ছেন দ্রগবা এখানে খেলুক। আমার মনে হয়, বিশ্বের যে কোনো কোচই তার দলে দ্রগবাকে চাইবে। আর এখন পর্যন্ত এখানে তার খেলার ব্যাপারে সব কিছু ঠিকভাবেই এগোচ্ছে। অ্যানলেকাও তাকে পেতে মুখিয়ে আছে।’
তিনি বলেন, ‘এখানে অ্যানলেকা কোনো ঘটনা নয়। এপ্রিলে কোচের দায়িত্ব থেকে জেন থিগা বরখাস্ত হওয়ার পর মূলত অ্যানলেকা খেলোয়াড় ও কোচের ভূমিকায় কাজ করছেন। তবে এটাই সত্য অ্যানলেকা দলের খেলোয়াড়।’
বাতিস্তা বলেন, ‘আমি আসার পর সবার মাঝে বিষয়টি (অ্যানলেকা) উন্মুক্ত আলোচনায় দেই। তিনি একজন সেরা স্ট্রাইকার সন্দেহ নেই। তবে দল তাকে মাঠের সাথে ডাগ-আউটের বাইরেও বিশেষ ভূমকায় চাচ্ছে।’
সার্জিও বাতিস্তা ১৯৮৬ সালে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন। গত বিশ্বকাপে ভরাডুবির পর কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সরে যাওয়ার পর দলটির দায়িত্ব পান বাতিস্তা। তার অধীনে ২০০৮ সালের অলিম্পিকে সোনা জয় করে মেসিরা।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৮০৩ ঘ.
Add Your Comment
- রেকর্ডের নেশায় মত্ত্ব বার্সা
- রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের পাশে ক্রিকেটাররা
- রাজা নাদাল রানী সেরেনা
- স্টুয়ার্ট ব্রডের বোলিং তাণ্ডব
- ফিক্সিং ঠেকাতে ব্যর্থ ভারতীয় ক্রিকেট বোর্ড
- চুক্তি নবায়ন করছেন রিও ফার্দিনান্দ
- জাতীয় হকি দলের কোচ হচ্ছেন বানসাল
- রোমে শিরোপার লড়াইয়ে নাদাল-ফেদেরার
- বিয়ে আটকে গেল শ্রীশান্তের
- দাবি মেনে অলিম্পিকে ফিরল ভারত



