bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪২০; ২৩ মে ২০১৩;
 
রোচের ইংল্যান্ড সফর শেষ, জায়গা পেলেন নারিন
রোচের ইংল্যান্ড সফর শেষ, জায়গা পেলেন নারিন

স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ৩১ মে)- ইংল্যান্ডে সফরে পরের ম্যাচগুলোর জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন স্পিনার সুনীল নারিন। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন কলকাকাতা নাইট রাইডার্সের হয়ে নারিন টুর্নামেন্ট সেরা হন।

 

ইনজুরিতে পড়ে পুরো সফর থেকে ছিটকে পড়েছেন পেসার কেমার রোচ। আর এতেই ভাগ্য খুলে গেছে নারিনের। বুধবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ২৩ বছর বয়সী পেসার কেমার রোচ ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসছেন। তিনি প্রথম দুই টেস্টে ৮ উইকেট পেয়েছিলেন।

 

এক বিবতিতে বোর্ড জানায়, আর কেমার রোচের জায়গায় দলে জায়গা দেওয়া হয়েছে নারিনকে। ফলে বৈচিত্র্যময় ঘূর্ণিজাদুর এই আইপিএল নায়কের মাথায় এবার টেস্ট ক্যাপ উঠে যেতে পারে। ২৪ বছর বয়সী নারিন অবশ্য এরআগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮টি একদিনের ম্যাচ খেলে ১৪ উইকেট পেয়েছেন।

 

আইপিএলে ১৫ ম্যাচে ১৩ দশমিক ৫০ গড়ে ২৪ উইকেট নিয়ে প্রাতপ্রদীপের আলোয় চলে আসেন নারিন। পুরো আসরে তাকে খেলতে বেশ বেগ পেতে হয়েছে বিশ্বের বিভিন্ন দল আগত মারকুটে ব্যাটসম্যানদের। আসরে তার ইকোনমি ছিল ৫ দশমিক ৪৭।

 

প্রথম দুটি টেস্টে ধরাশায়ী হওয়ার পর ৭ জুন এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরআগে অবশ্য লিস্টারশ্যায়ার এবং মিডলসেস্কের বিরুদ্ধে খেলবে দলটি। আর সফরে তিনটি একদিনের ও একটি টি-২০ খেলবে সফরকারীরা।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৮১৮ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.