স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ৩১ মে)- বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং দেশীয় ইলেকট্রনিক্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন-এর পৃষ্ঠপোষকতায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো ক্লাব কাপ হকির নবম আসর।
বৃহস্পতিবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুপুর ২-৪৫টায় ক্লাব কাপ হকি প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি থাকবেন ওয়ালটনের ডেপুটি ডাইরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
বুধবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার নানাদিক তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। অন্যান্যের মধ্যে ছিলেন প্রিমিয়ার বিভাগ হকি লিগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান এবং ওয়ালটনের ডেপুটি ডাইরেক্টর (পিআর অ্যান্ড গেমস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
এবারের আসরে মোট ১০টি দল অংশ নিচ্ছে। ১০টি দলকে দুই গ্রুপে ভাগ করে লিগ পদ্ধতিতে খেলাগুলো চলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে উন্নীত হবে।
লিগ পর্যায়ের খেলায় প্রতিদিন দুটি করে খেলা হবে। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় দুপুর ২-৪৫টায় মুখোমুখি হবে সোনালী ব্যাংক ও পুলিশ এসি। একই মাঠে বিকেল ৪-৩০টায় লড়বে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আজাদ স্পোর্টিং ক্লাব।
চ্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকা এবং রানার্স আপ দল ৩০ হাজার টাকা করে প্রাইজমানি পাবে। এছাড়া সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কার হিসেবে থাকছে রঙিন টেলিভিশন।
অংশগ্রহণকারী দলগুলো হলো:
গ্রুপ-ক: মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, সোনালী ব্যাংক, মেরিনার ইয়াংস, পুলিশ এসি ও আজাদ স্পোর্টিং ক্লাব।
গ্রুপ-খ: উষা ক্রীড়াচক্র, ঢাকা আবাহনী লিমিটেড, অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৮৩২ ঘ.
Add Your Comment
- ফিক্সিং ঠেকাতে ব্যর্থ ভারতীয় ক্রিকেট বোর্ড
- চুক্তি নবায়ন করছেন রিও ফার্দিনান্দ
- জাতীয় হকি দলের কোচ হচ্ছেন বানসাল
- রোমে শিরোপার লড়াইয়ে নাদাল-ফেদেরার
- বিয়ে আটকে গেল শ্রীশান্তের
- দাবি মেনে অলিম্পিকে ফিরল ভারত
- স্পট ফিক্সিংয়ের অভিযোগে শ্রীশান্থসহ গ্রেফতার ২
- ইভানোভিচের গোলে ইতিহাস গড়ল চেলসি
- আগামী জুনেই বিয়ের পিঁড়িতে বসছেন তামিম
- দ্বিতীয় রাউন্ডের বাধা পেরলেন ফেদেরার-জোকোভিচ-সেরেনা



