bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
 
তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন ওজনিয়াকি
তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন ওজনিয়াকি

স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ০৩ জুন)- এস্তোনিয়ার কায়া কানেপির কাছে ৬-১, ৬-৭ (৬/৩), ৬-৩ গেমে পরাজিত হয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ড থেকে শনিবার বিদায় নিয়েছেন সাবেক শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি।

 

তবে ম্যাচটি নিয়ে মোটেই সন্তুষ্ট ছিলেন না ড্যানিশ এই তারকা। বেশ কয়েকবার তিনি লাইন বিচারকদের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।

 

বিশেষ করে দ্বিতীয় সেটের শুরুতে বেসলাইন স্পর্শ করার পরেও বিচারকরা সেটা নিয়ে আপত্তি তোলায় ওজনিয়াকি কিছুটা রাগ প্রদর্শন করেন।

 

আর তাই ম্যাচ শেষেও তার কন্ঠে ছিল হতাশা, ‘এই ধরনের ভুল হলে সেটা সত্যিই দুঃখজনক। আসলে বিষয়টি সেরকম ছিল না। কোন কোন সময় বল পরিষ্কারভাবে আউট হয় নতুবা ইন হয়, কিন্তু এটা পুরোপুরি আউট ছিল।

 

দ্বিতীয় সেটে ১-১ গেমে ম্যাচ চলাকালীন সময় কানেপি যখন ব্রেক পয়েন্টে ছিলেন তখনই শটটি নিয়ে কল আসে। ওজনিয়াকি সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন তুললেও সেটাকে বাতিল করা হয়।

 

ওজনিয়াকি তখন চেয়ার আম্পায়ার স্প্যানিশ পোঞ্চো আয়ালার সাথে বিষয়টি নিয়ে দ্বিমত পোষন করলে তিনিও মূল কলের সাথে বলটি বেসলাইন স্পর্শ করেছিলেন বলে রায় দেন।

 

আয়ালার সাথে কথা বলার একপর্যায়ে ওজনিয়াকি বলেন, কিভাবে তুমি এখানে বসে আছ এবং এতটা ঔদ্ধত্বপূর্ণ আচরণ করছ? তুমি কি স্কুলে যাও?

 

দ্বিতীয় সেটে জেতার পরে ওজনিয়াকি তৃতীয়বারের মত লাইন কল নিয়ে দ্বিমত পোষন করেন। তবে শেষ পর্যন্ত পঞ্চম ম্যাচ পয়েন্ট থেকে ম্যাচটি নিজের করে নেয়া কানেপি বলেছেন তিনি ওজনিয়াকির এ ধরনের আচরণে মোটেই বিচলিত হননি।

 

তিনি বলেন, এ ধরনের ঘটনা টেনিসে হয়েই থাকে। সে যদি দ্বিমত পোষন করেই থাকে তবে সেটা ঠিকই আছে। আমারও সে ব্যপারে প্রস্তুত থেকে বিষয়টি সহজভাবে নিতে হবে।

 

গত দুই বছরে শীর্ষ র‌্যাঙ্কধারী খেলোয়াড় হিসেবেই ওজনিয়াকি মৌসুম শেষ করেছিলেন কিন্তু কখনই কোন গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। ২০০৯ সালের ইউএস ওপেনের রানার্স-আপ শিরোপাই এখন পর্যন্ত তার সর্বোচ্চ ফলাফল।

 

বর্তমানে ড্যানিশ এই তারকা র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে নেমে গেছেন। এখন পর্যন্ত চলতি বছর তিনি কোন শিরোপা জিততে পারেননি। সম্প্রতি তিনি কোচ হিসেবে ২০০২ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন থমাস জোহানসনকে নিয়োগ দিয়েছেন।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৬৪৯ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.