স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ১৪ জুন)- ইউরো ২০১২’র ‘মৃত্যুফাঁদ’ ‘বি’ গ্রুপের খেলায় ৩-২ গোলে সাবেক চ্যাম্পিয়ন ডেনমার্ককে হারিয়েছে পর্তুগাল।
প্রথম ম্যাচে জার্মানির কাছে ১-০ গোলে হারা পর্তুগালের জন্য ডেনমার্কের বিপক্ষে ছিল বাঁচা-মরার লড়াই। অন্যদিকে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারানো ডেনমার্কের সামনে ছিল প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল সিশ্চিত করার সুযোগ। রক্ষণাত্মক ফুটবল খেলে সেই সুযোগ হাত ছাড়া করেছে দলটি।
অবশ্য এরেনা লভিভে ডেনমার্কের শুরুটা ছিল দারুণ। পর্তুগালের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোকে পর্যন্ত নিজেদের ডি বক্সে রক্ষণভাগের কাজ করতে হয়েছে প্রথম পনের মিনিট। এরপর অবশ্য মধ্যমাঠের নিয়ন্ত্রন নিজেদের হাতে নিয়ে নেয় পাওলো বেনটোর শিষ্যরা।
ধারাবাহিক আক্রমণ থেকে গোল পেতে বেশি সময় লাগেনি পর্তুগালের। দারুণ এক হেডে পেপের গোল থেকে (১-০) এগিয়ে যায় দলটি।
গোল হজমের পরও পাল্টা আক্রমণে যেতে পারেনি মর্টেন ওলসেনের ছেলেরা। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করে অনেক সমালোচনার জবাব দেন হেলডান পোস্টিগা। সাইমন জায়েরের কড়া পাহারায় থাকলেও ন্যানির নিচু ক্রসটি কাজে লাগাতে কোনো ভুল করেন নি টটেনহ্যাম হটস্পারের সাবেক এই তারকা।
দুই গোল হজম করার পর যেন জেগে উঠে ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা। ৩৭ মিনিটেই ব্যবধান কমানো দারুণ এক সুযোগ এসেছিল মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের সামনে। পর্তুগালের গোলরক্ষক রুই প্যাট্রিসিও সে যাত্রায় দলকে রক্ষা করেন।
কিন্তু ৩ মিনিট পরে সেই প্যাট্রিসিও ছিলেন অসহায়। ক্রন-ডেহিলের মাপা হেড খুঁজে পায় ফাঁকায় দাঁড়ানো স্ট্রাইকার নিকলাস বেন্ডনারকে। ফাঁকা পোস্টে গোল দিতে কোনো ভুল করেননি পর্তুগালের বিপক্ষে গোল করাকে অভ্যাসে পরিণত করে ফেলা বেন্ডনার। ৫ ম্যাচে পর্তুগালের বিপক্ষে এটি তার পঞ্চম গোল।
বিরতির দুই মিনিট আগে ব্যবধান বাড়ানোর দারুণ এক সুযোগ এসেছিল পর্তুগালের সামনে। ন্যানির ক্রস থেকে হেস্টিগার শট যাচ্ছিল ডেনমার্কের জালের দিকেই। ফিস্ট করে যে যাত্রা দলকে রক্ষা করে গোলরক্ষক স্টেফান অ্যান্ডারসন। বল বিপদজনকভাবে যাচ্ছিল রোনালদোর দিকে। শেষ মুহূর্তে জায়ের বাধা না দিলে বিপদেই পড়তো ডেনমার্ক।
সে যাত্রায় হয়নি কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই এই সুযোগটি এসে যায় রোনালদোর সামনে। কিন্তু রিয়াল মাদ্রিদের এই তারকা একা পেয়েও গোলরক্ষকের হাতেই বল তুলে দেন।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গোল শোধে মরিয়া হয়ে উঠে ডেনমার্ক। সুযোগও এসে যায় তাদের সামনে। ৭২ মিনিটের মাথায় আর্সেনাল তারকা বেন্ডনার বাইরে মেরে সেই সুযোগ নষ্ট করেন। আট মিনিট পর আবারো সুযোগ আসে বেন্ডনারের সামনে। এবার ২৫ গজ দূর থেকে ফ্রি-কিকে গোল করে খেলায় নিয়ে আসেন ২-২ সমতা।
অবশ্য এর এক মিনিট আগে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন রোনালদো। অনেক সময় পাওয়ার পরও বাইরে মেরে আরো একটি সুযোগ হাতছাড়া করেন তিনি।
৮৪ মিনিটে রাউল মিরেলেসের বদলি হিসেবে মাঠে নেমে সিলভেস্টার ভারেলা খেলা হিসেব নিকেশ পাল্টে দেন। ৮৭ মিনিটের মাথায় ১৮ গজ দূর থেকে গোল করে দলকে আবারো এগিয়ে নেন তিনি।
এর পর আর কোনো দলই গোল করতে পারেনি।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১০০৩ ঘ.
Add Your Comment
- বিয়ে আটকে গেল শ্রীশান্তের
- দাবি মেনে অলিম্পিকে ফিরল ভারত
- স্পট ফিক্সিংয়ের অভিযোগে শ্রীশান্থসহ গ্রেফতার ২
- ইভানোভিচের গোলে ইতিহাস গড়ল চেলসি
- আগামী জুনেই বিয়ের পিঁড়িতে বসছেন তামিম
- দ্বিতীয় রাউন্ডের বাধা পেরলেন ফেদেরার-জোকোভিচ-সেরেনা
- আন্তর্জাতিককে বিদায় জানালেন ফার্দিনান্দর
- কাকা-রোনালদিনহো বাদে কনফেডারেশন কাপে ব্রাজিল
- ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন প্রায়র
- হতাশা নিয়ে দেশে ফিরছেন টাইগাররা



