স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ০৩ জুলাই)- রাফায়েল নাদালের পর এবার মারিয়া শারাপোভা। উইম্বলডনে ইন্দ্রপতন অব্যাহত। দুই জার্মান মেয়ের কাছে হেরে গেলেন দুই ফেবারিট।
সদ্য সমাপ্ত ফরাসি ওপেনের পুরুষ, মহিলা দুই বিভাগের চ্যাম্পিয়নরাই বিদায় নিলেন। চতুর্থ রাউন্ডে শারাপোভা হারলেন জার্মানির সাবিনা লিসস্কির বিরুদ্ধে। ফরাসি ওপেন জিতে উইম্বলডনে নামা শারাপোভা ছিলেন প্রতিযোগিতা জেতার ব্যাপারে হট ফেভারিট।
কিন্তু সোমবার জার্মানির টেনিস সুন্দরীর লিসস্কির কাছে গ্ল্যামার কুইন শারাপোভা হারলেন স্ট্রেট সেটে। ম্যাচের ফল ৬-৪, ৬-৩। একই সঙ্গে উইম্বলডনে জীবনের শেষ ম্যাচ খেলে ফেলেলেন কিম ক্লিসটার্স। বেলজিয়ামের এই তারকা খেলোয়াড়টি হারলেন ১-৬, ১-৬ আরেক জার্মান মেয়ে কারবারের বিরুদ্ধে।
ফরাসি ওপেনের ঠিক উলট পুরাণ চলছে এবারের উইম্বলডনে। যে রাফায়েল নাদালকে ফরাসি ওপেনে দেখে মনে হচ্ছিল কখনই তাকে হারানো যাবে না। সেই নাদালই ঘাসের কোর্ট উইম্বলডনে এসে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন। শারাপোভার ক্ষেত্রেও ব্যাপরাটা তাই হলো।
ফরাসি ওপেনে প্রথম রাউন্ডেই হেরে যাওয়া সেরেনা উইলিয়ামসকে আবার উইম্বলডনে অপ্রতিরোধ্য দেখাচ্ছে। এবারের উইম্বলডনের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে সেরেনা উইলিয়ামস প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠলেন।
শেষ চারে ওঠার লড়াইয়ে সেরেনার সামনে গতবারের চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভা। চতুর্থ রাউন্ডে কিতোভা জিতলেন ৪-৬, ৭-৫, ৬-১ ইতালির ফ্রান্সিস স্কিয়াভোনির বিরুদ্ধে। সেরেনা জিতলেন ৬-১, ২-৬, ৭-৫ স্কিভেডোভার বিরুদ্ধে। অন্যদিকে একটা সেট খুইয়ে ফেডেরার জিতলেন ৭-৬, ৬-১, ৪-৬, ৬-৩ মালিসির বিরুদ্ধে।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৪৫৭ ঘ.
Add Your Comment
- রেকর্ডের নেশায় মত্ত্ব বার্সা
- রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের পাশে ক্রিকেটাররা
- রাজা নাদাল রানী সেরেনা
- স্টুয়ার্ট ব্রডের বোলিং তাণ্ডব
- ফিক্সিং ঠেকাতে ব্যর্থ ভারতীয় ক্রিকেট বোর্ড
- চুক্তি নবায়ন করছেন রিও ফার্দিনান্দ
- জাতীয় হকি দলের কোচ হচ্ছেন বানসাল
- রোমে শিরোপার লড়াইয়ে নাদাল-ফেদেরার
- বিয়ে আটকে গেল শ্রীশান্তের
- দাবি মেনে অলিম্পিকে ফিরল ভারত



