স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ০৪ জুলাই)- শ্রীলঙ্কায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ প্রিমিয়ার লীগের আন্তর্জাতিক আইকন খেলোয়াড় হিসেবে পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদি এবং ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলের নাম ঘোষণা করা হয়েছে।
এ দুই বিশ্বসেরা ক্রিকেটার শ্রীলঙ্কার পাঁচ আইকন খেলোয়াড়ের সারিতে নিজেদের স্থান করে নেবেন। আগামী ১০ আগস্ট শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগের খেলা শুরু হবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএল এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএলের আদলে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে এসএলপিএল এবং এতে বিশ্বের সেরা ক্রিকেটাররা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
ক্রিস গেইল বর্তমানে জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ খেলছেন। দু’দলের মধ্যকার পাঁচ ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ শেষ হবে আগামী ৬ আগস্ট। এরপর গেইল উড়ে যাবেন শ্রীলঙ্কায় এবং সেখানে তিনি উভা প্রদেশের পক্ষে খেলবেন। অন্যদিকে শাহিদ আফ্রিদি খেলবেন নাগেনাহিরা’র হয়ে।
গত সপ্তাহে শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃপক্ষ দেশটির প্রিমিয়ার লীগের সাতটি দলের জন্য দরপত্র আহবান করে। এসএলপিএলের এ দরপত্রে বেশ কয়েকটি ভারতীয় কোম্পানি অংশ নিচ্ছে বলে মনে করা হচ্ছে।
এসএলপিএল টুর্নামেন্ট চলবে তিন সপ্তাহ ধরে এবং এর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট। মোট ২৪টি ম্যাচের সবগুলো অনুষ্ঠিত হবে কলম্বো এবং প্যাল্লেকেলে’তে।
প্রতিটি দলে সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড় থাকবেন যাদের মধ্যে অনুর্ধ ছয়জন থাকবেন বিদেশি। তবে চূড়ান্ত একাদশে একটি দল চারজনের বেশি বিদেশি খেলোয়াড়কে নামাতে পারবে না।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৭২৮ ঘ.
Add Your Comment
- মঙ্গলবার এএফসি মহিলা ফুটবলে মাঠে নামছে বাংলাদেশ
- রেকর্ডের নেশায় মত্ত্ব বার্সা
- রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের পাশে ক্রিকেটাররা
- রাজা নাদাল রানী সেরেনা
- স্টুয়ার্ট ব্রডের বোলিং তাণ্ডব
- ফিক্সিং ঠেকাতে ব্যর্থ ভারতীয় ক্রিকেট বোর্ড
- চুক্তি নবায়ন করছেন রিও ফার্দিনান্দ
- জাতীয় হকি দলের কোচ হচ্ছেন বানসাল
- রোমে শিরোপার লড়াইয়ে নাদাল-ফেদেরার
- বিয়ে আটকে গেল শ্রীশান্তের



