স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ০৬ জুলাই)- গোল লাইন প্রযুক্তি অনুমোদন করেছে ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা। প্রযুক্তি দুটি হলো- হক-আই এবং গোলরেফ পদ্ধতি। ফুটবলের ইতিহাসে এটিকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার জুরিখে ফিফা সদরদপ্তরে ফুটবলের আইন প্রণয়নে নীতিনির্ধারণী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এই সিদ্ধান্ত নেয়।
আগামী ডিসেম্বরে টোকিওতে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ, ২০১৩ সালের কনফেডারেশন কাপ এবং ২০১৪ সালের বিশ্বকাপে এই গোল লাইন প্রযুক্তি ব্যবহার করা হবে।
ফিফা মহাসচিব জেরোমি ভালকে বলেন, ফিফা এই প্রযুক্তি চালু করতে স্টেডিয়াম প্রতি আড়াই লাখ মার্কিন ডলার ব্যয় করবে এবং প্রযুক্তি দুটি স্টেডিয়ামগুলোর নির্দিষ্ট স্থানে বসানো হবে।
হক-আই পদ্ধতি কী?
এই পদ্ধতিতে ছয়টি ক্যামেরা ব্যবহার করে প্রত্যেকটি গোলপোস্ট নজরে রাখা হবে। এগুলোর মাধ্যমে বলের অবস্থান নির্ধারণ করা হবে। এক্ষেত্রে ব্যবহৃত সফটওয়ারটি ‘ত্রিমাত্রিক’ উপায়ে বলের সঠিক অবস্থান নির্ধারণ করবে।
যদি বলটি গোল লাইন অতিক্রম করে, তাহলে রেডিও সিগন্যালের মাধ্যমে রেফারির হাতঘড়িতে সঙ্কেত পাঠানো হবে যে, গোল হয়েছে। ফিফার চাহিদা অনুযায়ী, এক সেকেন্ডের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
গোলরেফ পদ্ধতি কিভাবে কাজ করবে?
গোলরেফ পদ্ধতিতে বলে একটি মাইক্রোচিপ ব্যবহার করা হবে এবং গোলের আশপাশে স্বল্পমাত্রার ম্যাগনেটিক ওয়েব ব্যবহার করা হবে। এই পদ্ধতি গোল হয়েছে কিনা তা জানতে ম্যাগনেটিক ফিল্ডে অথবা গোল লাইনের পেছনে কোনো পরিবর্তন হয়েছে কিনা তা নিশ্চিত করবে।
পুরো প্রক্রিয়াটি এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সম্পন্ন হবে এবং সিদ্ধান্তটি বৈদ্যুতিকভাবে তা রেফারির কাছে পাঠানো হবে।
ঐতিহাসিক সিদ্ধান্ত:
গোল লাইন প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছিল। বিষয়টি নিয়ে ফুটবল বোদ্ধারা দ্বিধা-বিভক্ত হয়ে পড়ে। এনিয়ে ফিফা এবং উয়েফা বিপরীত মেরুতে অবস্থান নেয়। তবে ফিফা সভাপতি সেফ ব্ল্যাটার এবিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলে বিষয়টি সামনে এগিয়ে যায়।
গোল লাইন প্রযুক্তি অনুমোদনের পর জুরিখে এক সংবাদ সম্মেলনে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অ্যালেক্স হর্ন বলেন, ‘ফুটবলের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ দিন।’
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৪২৬ ঘ.
Add Your Comment
- চুক্তি নবায়ন করছেন রিও ফার্দিনান্দ
- জাতীয় হকি দলের কোচ হচ্ছেন বানসাল
- রোমে শিরোপার লড়াইয়ে নাদাল-ফেদেরার
- বিয়ে আটকে গেল শ্রীশান্তের
- দাবি মেনে অলিম্পিকে ফিরল ভারত
- স্পট ফিক্সিংয়ের অভিযোগে শ্রীশান্থসহ গ্রেফতার ২
- ইভানোভিচের গোলে ইতিহাস গড়ল চেলসি
- আগামী জুনেই বিয়ের পিঁড়িতে বসছেন তামিম
- দ্বিতীয় রাউন্ডের বাধা পেরলেন ফেদেরার-জোকোভিচ-সেরেনা
- আন্তর্জাতিককে বিদায় জানালেন ফার্দিনান্দর



