bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪২০; ২৩ মে ২০১৩;
 
ম্যাচে ফেরা অনিশ্চিত আদনান আকমলের
ম্যাচে ফেরা অনিশ্চিত আদনান আকমলের

স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ০৯ জুলাই)- বামহাতের অনামিকায় সুক্ষ্ম ফাটল ধরা পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের চলমান তৃতীয় ও শেষ টেস্টে ম্যাচে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তান উইকেটরক্ষক আদনান আকমলের।


রোববার তৃতীয় টেস্টের প্রথম দিনে স্বাগতিক পেসার দিলহারা ফার্নান্দোর শর্ট পিচ বল খেলতে গিয়ে আঙ্গুলে চোট পান আকমল। চোটের কারনে অবসর নিতে বাধ্য হন তিনি। ষষ্ঠ উইকেটের পতনের পর ফের ব্যাট করতে নামার সময় তার অভিব্যক্তিতে চোটের কারণে ব্যথার বিষয়টি ধরা পড়ে। স্বাচ্ছন্দে ব্যাটও করতে পারছিলেন না। ২৪ রান করেই রঙ্গনা হেরাথের শিকার হয়ে সাজঘরে ফেরেন।

প্রথম দিন বিকেলে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস শুরু করলে উইকেটের পেছনে দাঁড়াননি আকমল। তার পরিবর্তে কিপিং করেন তৌফিক উমর।

পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে এক্সরে রিপোর্টে তার আঙ্গুলে সুক্ষ্ম ফাটল ধরা পড়েছে। ফলে আকমলের ম্যাচে ফেরাটা অনিশ্চিত। আকমল খেলায় ফিরতে না পারলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা হবে। রোববার আকমলের পরিবর্তে তৌফিক উমর উইকেটের পেছনে দাঁড়ান। এ সময় ১০টি অতিরিক্ত রান (বাই)দেন তিনি। ম্যাচের দ্বিতীয় দিন সোমবার বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৮১৫ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.