bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪২০; ১৯ মে ২০১৩;
 
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ মিসবাহ
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ মিসবাহ

স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ১২ জুলাই)- পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে বিবেচিত হন নি।

 

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের অধিনায়ক হলেও শ্রীলঙ্কাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে তার নাম অন্তর্ভুক্ত করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

মিসবাহ’র পরিবর্তে ছোট ফরমেটের এই আসরের নেতৃত্ব দিবেন মোহাম্মদ হাফিজ। আর দীর্ঘদিন দলের বাইরে থাকা উইকেট কিপার-ব্যাটসম্যান কামরান আকমল, অলরাউন্ডার আবদুল রাজ্জাক ও ওপেনার ইমরান নাজির আসন্ন টি-টোয়োন্ট বিশ্বাকাপে বোর্ড কর্তাদের নজরে পড়েছেন। তাই দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই তিন খেলোয়াড়কে এবারের বিশ্বকাপে হয়তোবা আবারো ক্রিজে দেখা যাবে।

 

প্রাথমিক স্কোয়াড: মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, খালিদ লতিফ, নাসির জামশেদ, ইমরান নাজির, শাহবাজ হাসান, জিয়া, শারজেল খান, উমর আকমল, আসাদ শফিক, হ্যারিস সোহেল, শোয়েব মালিক, রমিজ রাজা, শহীদ আফ্রিদি, হামমাদ আজম, আব্দুল রাজ্জাক, উমর গুল, মোহাম্মদ সামি, সোহেল তানভির, ইয়াসির আরাফাত, রিয়াজ, জুনায়েদ খান, আইজাজ চিমা, আনোয়ার আলী, সৈয়দ আজমল, আবদুর রেহমান, রাজা হাসান, শারফারাজ আহমেদ, কামরান আকমল, শাকিল আনসার।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৫৪৫ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.