স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ১৪ আগস্ট)- অলিম্পিকের আগামী আসরের আয়োজক ব্রাজিলের রিওডি জেনেরিও শহরে অলিম্পিকের অফিসিয়াল পতাকা পৌঁছেছে।
রিওডি জেনেরিও শহরের মেয়র এডওয়ার্ড পায়েস বিমান থেকে নেমে অলিম্পিকের পতাকা বাতাসে মেলে ধরেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন লন্ডন অলিম্পিকে ব্রাজিলের হয়ে অংশগ্রহণকারী অ্যাথলেটরা।
এর আগে লন্ডন অলিম্পিকের সমাপনি শেষে রোববার লন্ডনের মেয়র রিওডি জেনেরিওর মেয়রের হাতে অলিম্পিকের পতাকা তুলে দেন।
দক্ষিণ আমেরিকার প্রথম শহর হিসেবে রিওডি জেনেরিওই প্রথম অলিম্পিক আয়োজনের সৌভাগ্য লাভ করতে যাচ্ছে। এ জন্য রিওডি জেনেরিওতে অলিম্পিক পার্ক এবং অন্যান্য ইভেন্টের জন্য জায়গা তৈরি করতে হবে। এ নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া রিওডি জেনেরিওর যোগাযোগ সমস্যা রয়েছেই।
তবে রিওর মেয়র পায়েস অলিম্পিক শুরু হওয়ার এক বছর আগেই এ সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ১৭টি পদক জয় করে ব্রাজিল পদক তালিকায় ২২ তম অবস্থানে রয়েছে।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৩১৮ ঘ.
Add Your Comment
- আজ বাংলাদেশের বিপক্ষে খেলবে ইরান
- কলকাতায় নয় জুয়াড়ি গ্রেফতার
- আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত বাংলাদেশি ক্রিকেটার!
- বার্সার প্রস্তাবে আবারো 'না' নেইমারের
- ইব্রার মন পড়ে রয়েছে ইতালিতে!
- ডর্টমুন্ডের চেয়ে বায়ার্ন শক্তিশালী
- ফিক্সিংয়ে জড়িত ধোনির বউ সাক্ষী!
- স্পট ফিক্সিংয়ের দোষ অস্বীকার শ্রীশান্তের
- ১৪ জুন শুরু হচ্ছে নতুন কর্পোরেট ফ্রি হিট ইনডোর টুর্ণামেন্ট
- ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ১লা জুলাই



