bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
 
বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে সুপার কাপ রিয়ালের
বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে সুপার কাপ রিয়ালের

স্পোর্টস ডেস্ক (ঢাকা,৩০ আগস্ট)- ফিরতি পর্বে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে মওসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ।

বুধবার নিজেদের মাঠে চির প্রতিদ্বন্দ্বীকে ২-১ গোলে হারায় হোসে মরিনহোর শিষ্যরা। খেলার ৩৮ মিনিটে লাল কার্ড দেখে আদ্রিয়ানো মাঠ ছাড়ার পর ১০ জনের দল নিয়ে খেলে পেরে ওঠেনি বার্সেলোনা।

ফলে আগের খেলায় ৩-২ গোলে হারলেও প্রতিপক্ষের মাঠ ন্যু ক্যাম্পে বেশি গোল করায় তিন বছর পর সুপার কাপ জিতে সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের আনন্দে ভাসান ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

রিয়ালের পক্ষে গোল দুটি করেছেন রোনালদো এবং আর্জেন্টাইন স্ট্রাইকার গনজালো হিগুয়াইন। খেলার শুরুতেই (১১ ও ১৯ মিনিট) গোল দুটি করে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন তারা।

তবে ৪৫ মিনিটে নজরকাড়া এক ফ্রি কিকে একটি গোল শোধ দেন মেসি, ৪৫ গজ দূর থেকে জালের ঠিকানা খুঁজে নেয় বলটি।

এই নিয়ে ১৫টি গোল করে এখন এল ক্লাসিকোয় বার্সেলোনার পক্ষে সর্বোচ্চ গোলদাতা মেসি। রিয়ালের রাউল গনজালেসেরও সমসংখ্যক গোল। আর এক্ষেত্রে শীর্ষে এখনো রয়েছেন রিয়ালের আর্জেন্টাইন স্ট্রাইকার ডি স্তেফানো।

বিডিপ্রেস ডটনেট/এএল/_১০৩৬ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.