bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
উইকিপিডিয়ার অ্যাপ্লিকেশনে থাকা গুগল ম্যাপস মুছে ফেলেছে
উইকিপিডিয়ার অ্যাপ্লিকেশনে থাকা গুগল ম্যাপস মুছে ফেলেছে

 সম্প্রতি তথ্য-প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকডার্ট জানিয়েছে, উইকিপিডিয়ার মোবাইল অ্যাপ্লিকেশনে থাকা গুগল ম্যাপস মুছে ফেলা হয়েছে। এর বদলে ওপেনস্ট্রিটম্যাপ নামে ওপেনসোর্স আরেকটি ম্যাপ যোগ করা হয়েছে।সূত্র জানিয়েছে, ওপেনস্ট্রিটম্যাপ কিছু কিছু ক্ষেত্রে গুগল ম্যাপসের চেয়েও বেশি তথ্য দিতে পারে। এছাড়াও এর পেছনে বড় কোনো একক প্রতিষ্ঠান নেই। মূলত ওপেন সোর্সে আগ্রহী মানুষদের প্রচেষ্টায়ই ওপেনস্ট্রিটম্যাপ জনপ্রিয় হয়ে উঠছে।

তবে উইকিপিডিয়ার মতো বড় আকারের প্রতিষ্ঠানের জন্য তাদের মোবাইল অ্যাপ্লিকেশনে গুগল ম্যাপসের বদলে ওপেনস্ট্রিটম্যাপ ব্যবহার করার ঘটনা অবাক করার মতো।

টেকডার্ট লিখেছে, বিভিন্ন অ্যাপ্লিকেশনে ওপেনস্ট্রিটম্যাপ ব্যবহার শুরু হওয়ায় শিগগিরই গুগল ম্যাপসের বড় আকারের প্রতিদ্বন্দী হয়ে দাঁড়াতে পারে ওপেনস্ট্রিটম্যাপ।

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৬৩৪ S.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.