bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪২০; ২৩ মে ২০১৩;
 
যশোরে ৭ বছরের শিশু ধর্ষনের শিকার, ধর্ষক আটক
যশোরে ৭ বছরের শিশু ধর্ষনের শিকার, ধর্ষক আটক

জেলা সংবাদদাতা: (যশোর, ১২ এপ্রিল)- যশোর সদরের রূপদিয়া গ্রামে ৭ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। পুলিশ ধর্ষককে আটক করেছে।

 

গতকাল বিকেলে স্কুল ছুটির পর ঐ ছাত্রী বাড়ি যাওয়ার পথে রূপদিয়া গ্রামের তাইজেল হোসেনের বখাটে ছেলে মিঠুন (২০) তাকে মিষ্টির লোভ দেখিয়ে পাশ্ববর্তী এক বাড়িতে ডেকে নিয়ে যায়। ঐ বাড়িতে কোন লোকজন না থাকায় ছাত্রীটির উপর পাশবিক নির্যাতন চালায় মিঠুন। ছাত্রীটি বাড়িতে গিয়ে এ ঘটনা তার মাকে জানালে মা অন্যদের বিষয়টি জানান।

 

ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে স্থানীয় নরেন্দপুর পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করলে আজ সকালে পুলিশ ধর্ষক মিঠুনকে আটক করে। এদিকে স্থানীয় একটি চক্র ধর্ষককে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভযোগ।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১২২৬ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.