bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
 
খিলগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
খিলগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৫ মে)- রাজধানীর খিলগাঁও থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার সকালে খিলগাঁও এ ব্লকের একটি ভবনের নিচতলা থেকে রোখসানা বেগমের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ফারজানার বাড়ি কুমিল্লার লাঙ্গলকোটের দইআড়ায়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শেখ জহিরুল ইসলাম জানান, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রোখসানা ঝুলছিল।

“তবে নিহতের স্বামীর অভিযোগ তার স্ত্রীকে তার দোকানের কর্মচারী হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।”

রোখসানার স্বামী রবিউল ইসলাম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে সাংবাদিকদের জানান, তালতলা এলাকায় তার একটি খাবারের দোকান রয়েছে। দোকানের দুই কর্মচারী মজিদ ও জহির তারা বাসার পাশের একটি কক্ষে থাকেন। কিছুদিন আগে এই দু’জন বাসায় চুরি করে পালিয়ে যায়। পরে জহিরকে আবার দোকানে ফিরিয়ে আনা হয়।

রবিউল বলেন, বৃহস্পতিবার রাতে তিনি বাসায় ছিলেন না। ওই সময় জহিরের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয় বলে তার মেয়ে তাকে জানায়।

জহির ঝগড়ার পর তার স্ত্রীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

এসআই জহিরুল জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের স্বামীর অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৭২৭ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.