জেলা সংবাদদাতা: (সাতক্ষীরা, ২৩ জুন)- সাতক্ষীরা সদর থানায় আজ শনিবার সকালে আবদুস কুদ্দুস ফকির নামের এক ব্যক্তি স্ত্রী মাশহুদা খাতুনকে (২১) শ্বাসরোধে হত্যা করেছেন বলে দাবি করেন।
কুদ্দুস ও মাশহুদা উভয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মাশহুদা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বিভাগের শিক্ষার্থী ছিলেন। কুদ্দুস একই বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
কুদ্দুসের আত্মসমর্পণ করার বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান। কুদ্দুসের দেওয়া তথ্যের বরাত দিয়ে তিনি জানান, ২০১১ সালে সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের মাশহুদা খাতুনের সঙ্গে তাঁর বিয়ে হয়। চলতি বছর তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটিতে তাঁর স্ত্রী সাতক্ষীরা সদরে খানপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। গতকাল শুক্রবার কুদ্দুসও শ্বশুরবাড়ি যান। সন্ধ্যায় শ্বশুরবাড়ির লোকজন এক পারিবারিক সভায় তাঁকে জানান, পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাঁদের আলাদা থাকতে হবে।
কিন্তু তিনি এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। রাতে মাশহুদা তাঁর মায়ের সঙ্গে ছিলেন। রাত ১২টার দিকে তাঁকে ফোন করে তাঁর ঘরে ডেকে আনেন। সেখানে দাম্পত্য বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কুদ্দুস তাঁকে হত্যা করেন।
কুদ্দুসের ভাষ্য, ভোর চারটার দিকে তিনি স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন। এরপর গোসল করে ফজরের নামাজ আদায় করে থানায় আত্মসমর্পণ করেন।
মাশহুদার চাচা আবদুল্লাহ-হেল-গালিব জানান, ঢাকায় বাসা ভাড়া করে থাকার মতো আর্থিক সংগতি ছিল না তাঁদের। তাই পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তাঁদের আলাদা থাকতে বলা হয়েছিল।
সাতক্ষীরা সদর থানার ওসি আসলাম খান বলেন, মাশহুদার সুরতহাল প্রতিবেদন করার পর ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাশহুদার চাচা বাদী হয়ে কুদ্দুসের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৬০৪ ঘ.
Add Your Comment
- শিশুর কান্না শুনে মায়েরা কেন আগে দৌঁড়ান ?
- মা-বাবা ছাড়া বেড়ে ওঠা শিশু মধ্যে হতাশা প্রকট
- প্রমোদতরীর প্রথম নারী ক্যাপ্টেন সারাহ ব্রেটন
- জনশক্তি রপ্তানী বিদেশে প্রশিক্ষিত নারীর চাহিদা বেশি
- এবার ভারতে ৮০ বছরের বৃদ্ধাকেও ধর্ষণ!
- উখিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার ১
- কুয়াকাটায় নববধূ ধর্ষণ: ম্যানেজার গ্রেপ্তার
- প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী নারী গণসমাবেশ চলছে
- বিয়েতে রাজী না হওয়ায় অগ্নিদগ্ধ হলেন এক কিশোরী
- না.গঞ্জে পোশাক শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ১



