bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪২০; ২৩ মে ২০১৩;
 
যৌতুক দাবিতে নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা
যৌতুক দাবিতে নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা

জেলা সংবাদদাতা: (নওগাঁ, ২৩ জুন)- নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলার মাদার মোল্লা বলিরঘাট গ্রামে। নিহত রনি পার্শ্ববর্তী বগুড়ার আদমদিঘী উপজেলার বর্ষিপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে।


নিহতের ভগ্নিপতি মামুনুর রশীদ জানান, জিয়ারুল বিদেশ যাওয়ার জন্য গত কয়েক মাস আগে থেকে রনির পরিবারের নিকট যৌতুকের সাড়ে তিন লাখ টাকা দাবি করে আসছিল।

এর সাথে মাঝে মাঝে ওই পরিবারের লোকজনের ওপর চাপ প্রয়োগ করতে থাকে এবং টাকা না দেওয়ায় রনিকে মাঝে মাঝে শারীরিক নির্যাতন চালায়। ঘটনার ৪/৫ দিন আগে জিয়ারুলকে যৌতুকের সাড়ে তিন লাখ টাকার মধ্যে এক লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়। আর বাকি আড়াই লাখ টাকার জন্য আবারও রনির পরিবারকে চাপ দিতে থাকে জিয়ারুল।

এরই জের ধরে শনিবার সকালের আবারও রনিকে নির্যাতন করে জিয়ারুল। দুপুরে টাকার জন্য স্ত্রীকে চাপ দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী রনিকে পিটিয়ে খুন করে জিয়ারুল।

মৃত্যু নিশ্চিত হওয়ার পর জিয়ারুল স্ত্রীর মুখে বিষ ঢেলে তা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। ঘটনার পর থেকে জিয়ারুল পলাতক রয়েছেন।

নিহত রনি এক সন্তানের জননী।

এ ব্যাপারে জিয়ারুলের পরিবারের সাথে যোগাযোগ করেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে নওগাঁ সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, ঘটনার খবরে থানার এসআই আবু ইকবাল পাশাকে বিকেলে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_২১২৯ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.