bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪২০; ১৯ মে ২০১৩;
 
কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

জেলা সংবাদদাতা: (রংপুর, ২৬ জুন)- কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করা ও হুমকি দেওয়ায় রংপুরের পীরগঞ্জের এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত মিথুল চন্দ্র সাহা ছাত্রলীগ পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

রোববার রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ওই ছাত্র নেতার বহিষ্কারাদেশ অনুমোদন করেন বলে জানান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফকরুল হাসান লিউ।

লিউ জানান, কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ মিথুলকে বহিষ্কারের জন্য জেলা ছাত্রলীগকে সুপারিশ করেছিল। এরপরই তাকে জেলা কমিটি বহিষ্কার করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রওশন আরা ওয়াহেদ জানান, রোববার রাতে মিথুলের বহিষ্কারাদেশ রংপুর সফররত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন করেছেন বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মিথুলের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান, পীরগঞ্জ আদর্শ ডিগ্রি কলেজে আসা-যাওয়ার পথে উচ্চ মাধ্যমিক শ্রেণীর এক ছাত্রীকে মিথুল উত্ত্যক্ত করত। সম্প্রতি সে তার বন্ধুদের নিয়ে ওই ছাত্রীর বাড়ি গিয়ে তাকে ‘তুলে নিয়ে আসার’ চেষ্টা করে। তখন এলাকার লোকজন তাকে মারধর করে ইউপি চেয়াম্যানের হাতে তুলে দেয়।

কুমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালেক জানান, সেদিন মিথুলকে কানে ধরে উঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয়।

ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় তার অভিভাবকরা থানায় লিখিত অভিযোগ দেন বলে জানান ইউপি চেয়ারম্যান।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১০০৩ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.