চট্টগ্রামে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
চট্টগ্রাম ব্যুরো: (চট্টগ্রাম, ৩০ জুন)- নগরীর বন্দর থানার নারিকেলতলা বেড়িবাঁধ এলাকায় এক তরুণী (২৪) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হল- সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার মৃত বিজু মিয়ার ছেলে মো. এরশাদ (২৪) এবং দক্ষিণ হালিশহর এলাকার নূর আলমের ছেলে আবু বকর (৫০)। তারা দুজনই নারিকেলতলা এলাকায় বসবাস করে।
বন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ভূঁইয়া বলেন, রাতে বেড়িবাঁধ এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গেলে তরুণীটি ধর্ষণের শিকার হয়।
এ ঘটনায় শনিবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৫৩১ ঘ.
Add Your Comment
নারী ও শিশু
- কর্মস্থলে যৌন হয়রানির মহামারি ভারতে
- স্ত্রীকে জবাই করলো এক পাষণ্ড স্বামী
- নয়াদিল্লিতে ১৭ বছরের এক তরুণীকে গণধর্ষণ
- ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
- এভারেস্ট চূড়ায় প্রথম পাকিস্থানি ও ভারতীয় নারী
- শিশুর কান্না শুনে মায়েরা কেন আগে দৌঁড়ান ?
- মা-বাবা ছাড়া বেড়ে ওঠা শিশু মধ্যে হতাশা প্রকট
- প্রমোদতরীর প্রথম নারী ক্যাপ্টেন সারাহ ব্রেটন
- জনশক্তি রপ্তানী বিদেশে প্রশিক্ষিত নারীর চাহিদা বেশি
- এবার ভারতে ৮০ বছরের বৃদ্ধাকেও ধর্ষণ!
শীর্ষ সংবাদ



