সাভার সংবাদদাতা: (সাভার, ২৬ জুলাই)- সাভারে যৌতুক না পেয়ে এক গৃহবধূকে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা।
পুলিশ জানায়, বুধবার পৌর এলাকার মধ্যরাজাশন মহল্লা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃবধূর শাশুড়িসহ তিন জনকে আটক করা হয়েছে। তবে তার স্বামী পলাতক রয়েছেন।
নিহত গৃহবধূ বিউটি আক্তার (২০) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বিশকাটালি গ্রামের হাজী মো. হাবিবুর রহমানের মেয়ে। দুই বছর আগে কুমিল্লার মুরাদনগরের আব্দুল জলিল সরকারের ছেলে শেখ সাদি সরকারের (৩০) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা সাভারে বসবাস করতেন।
এ ঘটনায় আটককৃতরা হলেন- বিউটির শাশুড়ি আসমা খাতুন (৬০), শেখ সাদি সরকারের ভাগ্নী নাজমুন নাহার (২০) ও ভাগিনা মো. বায়েজিত (১৯)।
বিউটির বাবা হাবিবুর রহমান বলেন, বিয়ের পর থেকেই ম্বামীর বাড়ির লোকজন যৌতুকের জন্য বিউটিকে মারধর করত। এরমধ্যে যৌতুকের টাকা ছাড়াও তাকে আরো তিন লাখ টাকা দেওয়া হয়।
সম্প্রতি শেখ সাদি আরো দুই লাখ টাকা বাপের বাড়ি থেকে এনে দেওয়ার জন্য বিউটিকে চাপ দেয়। বিউটি তাতে রাজি না হলে তার উপর নির্যাতন আরো বেড়ে যায় বলে অভিযোগ করেন হাবিবুর রহমান।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১০১২ ঘ.
Add Your Comment
- শিশুর কান্না শুনে মায়েরা কেন আগে দৌঁড়ান ?
- মা-বাবা ছাড়া বেড়ে ওঠা শিশু মধ্যে হতাশা প্রকট
- প্রমোদতরীর প্রথম নারী ক্যাপ্টেন সারাহ ব্রেটন
- জনশক্তি রপ্তানী বিদেশে প্রশিক্ষিত নারীর চাহিদা বেশি
- এবার ভারতে ৮০ বছরের বৃদ্ধাকেও ধর্ষণ!
- উখিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার ১
- কুয়াকাটায় নববধূ ধর্ষণ: ম্যানেজার গ্রেপ্তার
- প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী নারী গণসমাবেশ চলছে
- বিয়েতে রাজী না হওয়ায় অগ্নিদগ্ধ হলেন এক কিশোরী
- না.গঞ্জে পোশাক শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ১



