bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪২০; ১৮ মে ২০১৩;
 
সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা
সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

জেলা সংবাদদাতা: (সিরাজগঞ্জ, ৩০ জুলাই)- সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকালে নলকা ইউনিয়নের দত্তকুশা গ্রামে এ ঘটনা ঘটে।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ছাত্রীটি স্কুলে যাওয়ার পথে দত্তকুশা গ্রামের বখাটে রুবেল (২৫) তাকে মুখচাপা দিয়ে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। এ সময় ছাত্রীটি চিৎকার দিলে লোকজন দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে।

তবে বখাটে রুবেল পালিয়ে গেছে।

এসআই জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_০৯০৭ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.