জেলা সংবাদদাতা: (রাজবাড়ী, ০১ আগষ্ট)- অপহরণের তিন মাস পর রাজবাড়ীর পাংশা উপজেলায় এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার দর্শনা এলাকা থেকে তাকে উদ্ধার করে আনা হয়। এ অপহরণে জড়িত থাকার দায়ে সোহেল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১২ মে কলেজ থেকে বাড়ি ফেরার পথে একদল যুবক জোরপূর্বক মেয়েটিকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তার বাবা পাংশা থানায় সোহেলসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
বুধবার সকালে পাংশা থানার ওসি আব্দুল খালেক জানান, বর্তমানে মেয়েটি পুলিশী হেফাজতে রয়েছে।
“জিজ্ঞাসাবাদ এবং ডাক্তারি পরীক্ষা শেষে মেয়েটিকে আদালতের মাধ্যমে অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।”
পাংশার মৃগী পুলিশ ফাঁড়ির আইসি রফিক উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে কয়েকজন যুবক এক তরুণীকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে।
এ সময় সোহেল ধরা পড়লেও অন্যরা পালিয়ে যায়।
মঙ্গলবার রাতে দর্শনা গিয়ে মেয়েটিকে উদ্ধার ও সোহেলকে গ্রেপ্তার করে পাংশা থানায় নিয়ে আসা হয় বলে জানান তিনি।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৪৩৭ ঘ.
Add Your Comment
- নয়াদিল্লিতে ১৭ বছরের এক তরুণীকে গণধর্ষণ
- ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
- এভারেস্ট চূড়ায় প্রথম পাকিস্থানি ও ভারতীয় নারী
- শিশুর কান্না শুনে মায়েরা কেন আগে দৌঁড়ান ?
- মা-বাবা ছাড়া বেড়ে ওঠা শিশু মধ্যে হতাশা প্রকট
- প্রমোদতরীর প্রথম নারী ক্যাপ্টেন সারাহ ব্রেটন
- জনশক্তি রপ্তানী বিদেশে প্রশিক্ষিত নারীর চাহিদা বেশি
- এবার ভারতে ৮০ বছরের বৃদ্ধাকেও ধর্ষণ!
- উখিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার ১
- কুয়াকাটায় নববধূ ধর্ষণ: ম্যানেজার গ্রেপ্তার



