জেলা সংবাদদাতা: (মানিকগঞ্জ, ০৫ আগস্ট)- মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পুরাতন লঞ্চ ঘাটে শনিবার রাতে যৌন হয়রানি করতে গিয়ে তরুণীদের ছুরিকাঘাতে শহিদ মিয়া (২০) নামে এক বখাটে আহত হয়েছে। তিনি পার্শ্ববর্তী দক্ষিণ শিবালয় গ্রামের দুলু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার নিহন্দ গ্রামের ইবন শেখের মেয়ে ইয়াসমিন (১৬) ও তার পাশের বাড়ির বান্ধবী স্বপ্না (১৬) ওই এলাকায় বেড়াতে যায়। রাত সাড়ে ৮টার দিকে তারা দুজন লঞ্চ ঘাটের সিঁড়িতে বসে গল্প করছিল।
এ সময় বখাটে যুবক শহিদ তার অপর এক বন্ধু সুমনকে সাথে নিয়ে দুই তরুণীর উদ্দেশ্যে খারাপ উক্তি করে। এর প্রতিবাদ করলে বখাটেরা দুজনকেই টেনে নির্জন স্থানে নেওয়ার চেষ্টা করে।
এ সময় আত্মরক্ষায় ইয়াসমিন পাশের দোকান থেকে ছুরি নিয়ে বখাটে শহিদের পেটে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উথুলী হাসপাতালে নিয়ে যায়। এরপর পুলিশ গিয়ে দুই তরুণীকে আটক করে।
শিবালয় থানার ওসি রেজাউল করিম জানায়, পুলিশ দুই তরুণীকে আটক করেছে। এ ব্যাপারে কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_২০৫৯ ঘ.
Add Your Comment
- ধর্ষণের ভিডিও ছড়ানোর অভিযোগ ১ স্কুল ছাত্রীর
- কর্মস্থলে যৌন হয়রানির মহামারি ভারতে
- স্ত্রীকে জবাই করলো এক পাষণ্ড স্বামী
- নয়াদিল্লিতে ১৭ বছরের এক তরুণীকে গণধর্ষণ
- ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
- এভারেস্ট চূড়ায় প্রথম পাকিস্থানি ও ভারতীয় নারী
- শিশুর কান্না শুনে মায়েরা কেন আগে দৌঁড়ান ?
- মা-বাবা ছাড়া বেড়ে ওঠা শিশু মধ্যে হতাশা প্রকট
- প্রমোদতরীর প্রথম নারী ক্যাপ্টেন সারাহ ব্রেটন
- জনশক্তি রপ্তানী বিদেশে প্রশিক্ষিত নারীর চাহিদা বেশি



