ইন্টারন্যাশনাল ডেস্ক: (ঢাকা, ০৮ আগস্ট)- ধর্ষণের দায়ে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ড. বিকরম দ্রাবিড়কে (৩৮) মঙ্গলবার গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
বিকরমের বিরুদ্ধে ৩৮ বছর বয়স্ক বিবাহিত এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই মহিলাও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
পুলিশ জানিয়েছে, বিকরম আমেরিকা থেকে ডাক্তারি পাশ করেন। ছাত্রজীবনে ২০০১ সালে বিকরমের সাথে ওই মহিলার বন্ধুত্ব হয়।
হয়রানির শিকার ওই মহিলার অভিযোগ, ‘অতিপ্রাকৃত শক্তি’র দাবি করত বিকরম এবং এর মাধ্যমে সে তার রোগ সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
মহিলা আরো অভিযোগ করেন, তিনি ২০০৮ সালের মে মাসে চিকিৎসার জন্য বিকরমের বাসায় গেলে তাকে ধর্ষণ করা হয়।
বিকরম ওই সময় মহিলাকে জোর করে মদপান করান এবং ধর্ষণ করেন। অভিযোগকারী রোববার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
এ পরিপ্রেক্ষিতে বিকরমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ আগস্ট পর্যন্ত রিমান্ডে রাখা হবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: এনডিটিভি অনলাইন।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৬২৬ ঘ.
Add Your Comment
- নয়াদিল্লিতে ১৭ বছরের এক তরুণীকে গণধর্ষণ
- ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
- এভারেস্ট চূড়ায় প্রথম পাকিস্থানি ও ভারতীয় নারী
- শিশুর কান্না শুনে মায়েরা কেন আগে দৌঁড়ান ?
- মা-বাবা ছাড়া বেড়ে ওঠা শিশু মধ্যে হতাশা প্রকট
- প্রমোদতরীর প্রথম নারী ক্যাপ্টেন সারাহ ব্রেটন
- জনশক্তি রপ্তানী বিদেশে প্রশিক্ষিত নারীর চাহিদা বেশি
- এবার ভারতে ৮০ বছরের বৃদ্ধাকেও ধর্ষণ!
- উখিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার ১
- কুয়াকাটায় নববধূ ধর্ষণ: ম্যানেজার গ্রেপ্তার



