বেনাপোল সংবাদদাতা: (বেনাপোল, ২৫ আগস্ট)- ভারতে পাচারের সময় শনিবার সকালে বেনাপোল বন্দরে একটি ট্রাক থেকে তিন শিশুকে উদ্ধার করেছে বেনাপোল থানা পুলিশ। পাচারকারী দালাল নান্টু মিয়াকে আটক করা হয়।
উদ্ধার হওয়া শিশুরা হলো- পাবনার বইটাঘাট এলাকার মজনের ছেলে রবিউল (৯), বরিশালের রাজাপুর এলাকার হিমুর ছেলে রবিন (১০) এবং ঝালকাঠির নলছড়ির সুলতানের ছেলে রবিউল (১০)। তাদের বেনাপোল পোর্ট থানা হেফাজতে রাখা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, আমদানি-রপ্তানি কাজে ব্যবহৃত একটি ট্রাকে (ঢাকা মেট্রো ১১-৪৭৭০) করে ওই তিন শিশুকে ভারতে পাচার করছিল দালালরা।
বিষয়টি দেখতে পেয়ে ট্রাকের চালক মাসুদ কৌশলে ট্রাক থেকে নেমে পুলিশে খবর দিলে শিশু তিনটিকে উদ্ধার ও দালাল নান্টুকে গ্রেপ্তার করে পুলিশ। নান্টুর বাড়ি বরিশাল জেলা শহরে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৭০৬ ঘ.
Add Your Comment
- কুষ্টিয়ায় ৬ বছরের শিশু ধর্ষিত
- ধর্ষণের ভিডিও ছড়ানোর অভিযোগ ১ স্কুল ছাত্রীর
- কর্মস্থলে যৌন হয়রানির মহামারি ভারতে
- স্ত্রীকে জবাই করলো এক পাষণ্ড স্বামী
- নয়াদিল্লিতে ১৭ বছরের এক তরুণীকে গণধর্ষণ
- ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
- এভারেস্ট চূড়ায় প্রথম পাকিস্থানি ও ভারতীয় নারী
- শিশুর কান্না শুনে মায়েরা কেন আগে দৌঁড়ান ?
- মা-বাবা ছাড়া বেড়ে ওঠা শিশু মধ্যে হতাশা প্রকট
- প্রমোদতরীর প্রথম নারী ক্যাপ্টেন সারাহ ব্রেটন



