bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪২০; ২৩ মে ২০১৩;
 
লক্ষ্মীপুরে মুসলিম তরুণীকে অপহরণের দায়ে গ্রেপ্তার হিন্দু যুবক
লক্ষ্মীপুরে মুসলিম তরুণীকে অপহরণের দায়ে গ্রেপ্তার হিন্দু যুবক

জেলা সংবাদদাতা: (লক্ষ্মীপুর, ২৭ আগস্ট)- লক্ষ্মীপুরে এক মুসলিম তরুণীকে অপহরণ করেছে এক হিন্দু যুবক। পুলিশ অপহৃতাকে উদ্ধার ও অপহরণে জড়িত যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।


লক্ষ্মীপুর সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ উপজেলার পৌর এলাকার রতনপুর থেকে অপহৃতা কলেজ ছাত্রী জেবিনা হক সোহানাকে (১৬) রোববার রাতে উদ্ধার করে।

এসময় অপহরণের সাথে জড়িত মূল হোতা শঙ্কর সাহাকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহানা লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ও সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃত জহিরুল হকের মেয়ে।

তিনি জানান, শনিবার সকালে সোহানাকে নিজ বাড়ি থেকে একই গ্রামের মৃত শ্রী কৃষ্ণ নাথের ছেলে শঙ্কর সাহা অপহরণ করে নিয়ে যায়। পরে কলেজ ছাত্রীর চাচা নুরুল আলম বাদী হয়ে ওই দিন রাতে ১১ জনকে আসামি করে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরে রামগঞ্জ উপজেলার রতনপুর থেকে অপহৃতাকে রোববার রাতে উদ্ধার করা হয়। এসময় অপহরণের মূল হোতা শঙ্কর সাহাকে গ্রেপ্তার করা হয়। বাকি ১০ আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সদর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাদাৎ হোসেন জানান, আসামি শঙ্কর সাহাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৯৩৬ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.