অবশেষে বড় পর্দায় মেহজাবীন
বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:১৫ পিএম | আপডেট: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:১৫ পিএম
বছরের শুরুতেই ঘোষণা দিয়েছিলেন বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। তবে কবে, কীভাবে বড় পর্দায় অভিষেক ঘটাবেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী। এবার জানা গেল তার প্রথম সিনেমার নাম। মাকসুদ হোসেনের পরিচালনায় সিনেমার নাম রাখা হয়েছে ‘সাবা’।
সম্প্রতি সিনেমার একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। পোস্টারে দেখা যায় এলোমেলো চুলে, আনমনা এক মেহজাবীনকে।
সিনেমায় মেহজাবীন ছাড়াও আরও অভিনয় করতে দেখা যাবে রোকায়া প্রাচী ও মোস্তফা মনোয়ারকে।
সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও দেখা যাবে মেহজাবীনকে। সিনেমার গল্প লিখেছেন ত্রিলোরা খান ও নির্মাতা নিজে।
গেল ভালোবাসা দিবসে মেহজাবীনের ওয়েব সিরিজ ‘আরারাত’ মুক্তি পেয়েছে। ভিকি জাহিদের পরিচালনায় সিরিজে রুপা চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে দেখা যায় শ্যামল মাওলাকে। এ ছাড়া ছয় পর্বের ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ, রোজী সিদ্দিকী।
আরও পড়ুন
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র