bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪২০; ২০ মে ২০১৩;
 

রবি শস্য ও শীতকালীন শাক-সব্জি আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে ফেনীতে। যা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে,এবার ফেনী জেলা সদরসহ ৬ উপজেলায় রবি ফসল আবাদের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৫শ’ ৬৩ হেক্টর হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ১৬ হাজার ৬৪ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১হাজার ৫শ ১হেক্টর বেশি।

১৯৮৩ সাল। ঈশ্বরদীর মিরকামারি গ্রামের অবস্খাপন্ন চাষি তোরাব মণ্ডল ছেলে আবদুল জলিল কিতাবকে পড়াশোনার জন্য রাজশাহী কলেজে ভর্তি করিয়েছিলেন। কিন্তু ছেলে পড়াশোনা বাদ দিয়ে কলেজ ছেড়ে পালালেন। বাড়ি এসে শুরু করলেন লিচুচাষ। ছেলের এমন পাগলামি দেখে বাবা খুব ক্ষুব্ধ হলেন। ছেলে লেখাপড়া করে চাকরি করবে, তা না করে শুরু করল লিচু বাগান। বাবা ধরে নিলেন এ ছেলে দিয়ে আর কিছু হবে না। কিন্তু কী অবাক ব্যাপার, বাবার সব আশঙ্কা ভুল প্রমাণ করে ছেলে এখন দেশখ্যাত লিচুচাষি। শুরু করেছিলেন এক বিঘা জমিতে ১০টি চারা লাগিয়ে। কিন্তু ১৯৯০ সালের মধ্যে ৫০ বিঘা জমিতে লিচু বাগান করে সবাইকে অবাক করে দেন।

এ বছর পিরোজপুরে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। প্রতি একর ভুট্টা উৎপাদনে খরচ হয়েছে ১৮ হাজার টাকা খরচ হয়েছে। তবে প্রতি একর জমি থেকে প্রায় ২০ হাজার টাকা করে লাভ পাবে বলে তারা আশা করছেন। জেলা কৃষি উন্নয়ন কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী এ বছর জেলায় ১৬৬ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে।

জেলার কৃষকরা ক্রমেই গুটি ইউরিয়ার দিকে ঝুঁকে পড়ছেন। অধিক ফলন, ব্যয়সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই সারের ব্যবহার জেলায় ব্যাপক সাড়া ফেলেছে। আগে যেখানে কৃষকরা ছিটানো বা গুঁড়া ইউরিয়া ব্যবহার করতেন, এখন সেখানে গুটি ইউরিয়া ব্যবহার করছেন। তারা এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় চলতি বছর ১ লাখ ৮১ হাজার ৮৩৮ হেক্টর জমিতে বোরো আবাদ করা হবে। বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৫শ মেট্রিক টন। এরমধ্যে হাইব্রীড ১৮ হাজার ৬ শ ১ হেক্টর, উপশী এক লাখ ৫৬ হাজার ৫৬ হেক্টর ও স্থানীয়জাত ৮ হাজার ৬৯৬ হেক্টর।

কুড়িগ্রাম জেলায় বন্যাসহিষ্ণুজাত ধান আবাদে এগিয়ে এসেছে সাধারণ কৃষকরা। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এ জাতের ধান চাষ করে আশানুরুপ সাফল্য পেয়ে আগ্রহ বেড়ে গেছে। এ ধান ১০ থেকে ১৫দিন পর্যন্ত পানিতে ডুবে থাকলেও নষ্ট হয় না। কৃষি বিভাগ সূত্র জানিয়েছে, চলতি আমন মৌসুমে জেলায় প্রায় ১শ’ হেক্টর জমিতে এ জাতের ধান আবাদ করা হয়েছে।

বরিশাল জেলায় চলতি বছরে আমনের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফলন হবে। এ বাম্পার ফলনের ফলে কৃষকদের মুখে হাসি ফুটছে। আর দিন কয়েক পড়েই এ ধান কাটার উৎসব পুরোদমে শুরু হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর ১ লাখ ১৯ হাজার ৯৬ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রার বিপরীতে ১ লাখ ১৯ হাজার ১শ’ ৬১ হেক্টর

শীতের আগমনে কলারোয়ার সর্বত্রই খেজুর রস সংগ্রহের জন্য ডালপালা কেটে পরিষ্কারে ব্যস্ত গাছিরা। খেজুর গাছ থেকে গাছিরা সংগ্রহ করবেন সুমিষ্ট রস। তৈরি হবে লোভনীয় সুঘ্রাণ নলেন পাটালী, গুড় সহ বিভিন্ন ধরনের পিঠা পায়েস। এক সময় কলারোয়ায় খেজুরের রস গুড় ও পাটালী উৎপাদনে প্রসিদ্ধ ছিল। দেশের বাইরেও এর কদর ছিল।

জেলার গোদাগাড়ী উপজেলাসহ আশেপাশের বরেন্দ্র এলাকায় শীতকালীন হাইব্রিড টমেটো উঠতে শুরু করেছে। টমেটোর মূল্য কমে যাওয়ায় সাফল্য পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি একটানা তিনদিনের বৃষ্টির কারণে টমেটোর ফলন ব্যাহত হচ্ছে। গত কয়েক বছর টমেটো চাষ করে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার টমেটো চাষ কমে গেছে।

শেরপুরের কৃষিভান্ডার খ্যাত নালিতাবাড়ী উপজেলায় পুরোদমে আগাম স্থানীয় জাতের বাইশমুঠি নামের আমন ধান কাটা শুরু হয়েছে। ইতিমধ্যেই পাহাড়ী তথা অপেক্ষাকৃত টান এলাকায় স্থানীয় জাতের বাইশমুঠি ধান কাটা প্রায় মাঝামাঝি পর্যায়ে। বোরো আবাদের পর নতুন আশা নিয়ে আমন কাটা শুরু করলেও ধানের ন্যায্য দাম না পেয়ে  কৃষকরা হতাশা ব্যক্ত করেছেন।

মাগুরা মসলা গবেষণা উপকেন্দ্র থেকে চারা সংগ্রহ করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর প্রথম বারের মত মাঠ পর্যায়ে পরীক্ষামূলকভাবে উন্নত বারি-১ জাতের মরিচের চাষ করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই বারি-১ জাতের মরিচ চাষ করে কৃষকরা সাধারণ জাতে তুলনায় অধিক ফলন, অধিক মুনাফা ঘরে

কুড়িগ্রামের কৃষকরা নতুন উদ্ভাবিত আগাম জাতের খরা সহনশীল ’ব্রিধান ৫৬’ কাটতে শুরু করেছেন। তারা আগাম এ জাতের ধান কেটে দ্রুত রবি শস্যের চাষাবাদের ঝুঁকে পরছেন। ফলে কার্তিক মাসে আর তাদের বসে থাকতে হচ্ছে না। এ আবাদে হেক্টর প্রতি ৪ দশমিক ৫৮ টনেরও বেশি ফলন পাওয়া যাচ্ছে । সময় লাগছে মাত্র ১০৮ থেকে ১১০ দিন। ফলে শ্রমিকের জন্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে ।




2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.