বাণিজ্যিক ও যাতায়াতের গুরুত্বপূর্ণ খাত নৌপথকে জনগণের দোরগোঁড়ায় আনতে অভিনব পদ্ধতি চালু করেছে গ্রামীণফোন। এখন থেকে গ্রামীণফোনের মাধ্যমে জানা যাবে ফেরি, স্টিমার এবং টাগ-এর মতো জলযানগুলোর সর্বশেষ অবস্থান।
ত্রিপুরার এক ভোক্তা অধিকার সংরক্ষণ আদালত 'ক্যাডবেরি ইন্ডিয়া লিমিটেড'কে ৩০ হাজার রুপি ক্ষতিপূরণের আদেশ দিয়েছেন। বুধবার দেশটির খাদ্য বিভাগের কর্তৃপক্ষ জানান, ক্যাডবেরির চকলেট বারে এক ব্যক্তি লোহার আলপিন খুঁজে পান।
নদীবাহিত বালুতে মহামূল্যবান খনিজ ও রাসায়নিক পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে ময়মনসিংহ অঞ্চলে। গারো পাহাড় বাহিনী নদী সোমেশ্বরীর পর এবার ইউরেনিয়ামের প্রাচুর্য মিলেছে ব্রক্ষপুত্রে। বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও কার্বন মাইনিং সংস্থার জরিপ ও অনুসন্ধানে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সোমবার সকাল থেকে বেনাপোল বন্দরসহ কাস্টমস হাউজের সব ধরনের কাজ বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ কর্মচারীরা। বেনাপোল বন্দর কর্তৃপক্ষের ইস্যুকৃত পরিচয়পত্র ছাড়া বন্দর অভ্যন্তরে প্রবেশের অপরাধে রবিবার সিঅ্যান্ডএফ এজেন্ট ও ট্রান্সপোর্ট এজেন্সির ছয় কর্মচারীকে আটক করে বন্দর কর্তৃপক্ষ।
‘এনসিসিবি শিওর ক্যাশ’ নামে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করছে বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড। রবিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন। মোবাইল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত ২৫টি ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রমের অনুমোদন দেয়।
রাজবাড়ীতে বসুন্ধরা সিমেন্ট নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা শহরের রত্না কমিউনিটি সেন্টারে বসুন্ধরা সিমেন্টের রাজবাড়ীর ডিলার সৈয়দ আমজাদ হোসেনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধারা গ্রুপ
হরতালে দেশের অর্থনীতিতে একদিনে ক্ষতি হয় ১৬শ’ কোটি টাকা। আর এক বছরে তা দাঁড়ায় ৬৪ হাজার কোটি টাকা। একদিনে শতকরা হিসেবে জিডিপি কমে ৬০ শতাংশ এবং এক বছরে জিডিপিতে ক্ষতি হয় ৬ দশমিক ৫ শতাংশ।
নতুন বীমা কোম্পানির লাইসেন্স পেতে ৭৬টি আবেদনপত্র জমা পড়েছে। আবেদন করার শেষদিন বুধবার জমা পড়েছে ৪৯টি। এরমধ্যে ৭০টির মতো আবেদন পড়েছে জীবন বীমা কোম্পানির জন্য। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ) বিষয়টি নিশ্চিত করেছে।
গ্যাস সংযোগ প্রদানের সিদ্ধান্ত হলেও সংযোগ প্রদানের প্রক্রিয়ার নিয়ন্ত্রণ নিয়ে রশি টানাটানি চলছে মন্ত্রণালয় ও পেট্রোবাংলার মধ্যে। ফলে দ্রুত সংযোগ পাচ্ছেন না গ্রাহকরা। জানা গেছে, নতুন সংযোগ তদারকিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এরই মধ্যে একটি কমিটি করেছে। কিন্তু পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, দুর্নীতি করতেই এ কমিটি করা হয়েছে।
মহাজোট সরকারের মেয়াদের শেষ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩ জুন। সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদের এই অধিবেশন ডাকেন। ৩ জুন বিকাল সাড়ে ৫টায় সংসদ বসবে। নতুন স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ অধিবেশনেই প্রথম সংসদ পরিচালনা করবেন। এটি হবে নবম সংসদের অষ্টাদশ অধিবেশন।
বিরোধী জোটের হরতালের দ্বিতীয় দিন বুধবারে রাজধানীসহ দেশে প্রধান শহরগুলোর প্রায় সব দোকানপাট ও মার্কেট বন্ধ রয়েছে। মালিকরা জানিয়েছেন, ঢাকা থেকে ‘দোকান মালিক সমিতি’র ব্যানারে ‘হরতালে দোকান পাট খোলা রাখা’র ঘোষণা দেয়া হলেও তেমনটি করার কোনো সম্ভাবনা নেই।
দুই টাকা মূল্যমানের নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ব্যাংকটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ সচিব ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত নতুন এই নোট প্রাথমিকভাবে আগামী ৩ এপ্রিল বুধবার মতিঝিলের বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা হবে।



