চট্টগ্রাম ব্যুরো: (চট্টগ্রাম, ১৫ মে)- আগামী জুন মাস থেকে শুল্কায়ন ব্যবস্থাকে পুর্নাঙ্গ অটোমেশনে আনার ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব রোর্ডের চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ।
এ ব্যবস্থায় স্টেক হোল্ডাররা দেশের যে কোন স্থান থেকেই পেমেন্ট নিশ্চিত করতে পারবেন। এতে সময় বেঁচে যাওয়ার পাশাপাশি কমবে ভোগান্তিও।
মঙ্গলবার বিকেলে কাস্টমস হাউজে ‘ই-পেমেন্ট এবং কাস্টমস শুল্ক ভবনে অটোমেশন-সাম্প্রতিক গতি-প্রকৃতি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন এসব কথা বলেন।
সাম্প্রতিক চোরাচালানের ঘটনা বেড়ে যাওয়ায় তা বন্ধে অটোমেশন বাস্তবায়নের এই উদ্যোগ নেয়া হয়েছে বলে সেমিনারে কাস্টমস কর্মকর্তারা জানান।
এ সময় জানানো হয়, সনাতনী পদ্ধতিতে যে কাজ করতে ৪২টি ধাপ পার হতে হতো, আংশিক অটোমেশন চালু হওয়ায় বর্তমানে ১৬ ধাপে এগিয়ে এনে কাজ করা যাচ্ছে।
এসআইকোডা নামের নতুন সফটওয়ার বাস্তবায়নের মাধ্যমে শুল্ক জালিয়াতি চিহ্নিত শুল্কায়নের যাবতীয় তথ্য স্টেক হোল্ডাররা ঘরে বসেই জানতে পারবেন।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন কাস্টমস কর্মকর্তারাসহ স্টেক হোল্ডাররাও উপস্থিত ছিলেন।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_২০১৩ ঘ.
Add Your Comment
- নৌযানের সর্বশেষ অবস্থান জানা যাবে গ্রামীণফোনে
- ক্যাডবেরি চকলেটে আলপিন
- সুদিনের অপেক্ষায় বাংলাদেশ
- বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
- মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু: এনসিসি ব্যাংক
- রাজবাড়ীতে বসুন্ধরা সিমেন্ট নির্মাণ কর্মশালা
- হরতালে একদিনের ক্ষতি ১৬শ’ কোটি টাকা: ডিসিসিআই
- নতুন বীমার লাইসেন্স ৭৬টি কোম্পানির আবেদনপত্র জমা
- গ্যাস সংযোগ নিয়ে রশি টানাটানি মন্ত্রণালয়-পেট্রোবাংলা
- সরকারের শেষ বাজেট অধিবেশন শুরু ৩ জুন



