জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে। কেন এমন হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন ক্রমাগতভাবে দেশের কৃষি প্রধান এই অঞ্চলে বাড়ছে তাপমাত্রা, কমে যাচ্ছে বৃষ্টির পরিমাণ। উত্তরাঞ্চলের জেলাগুলোতে এখন মাঝে মধ্যেই থাকে দেশের সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহ ও কম বৃষ্টিপাতের কারণে জনমনে একটি প্রশ্নই ঘুরে-ফিরে আসছে, আর তা হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে কি মরুকরণ শুরু হয়ে গেছে?
হাওর বিস্তৃত জনপদ সুনামগঞ্জ। এ এলাকার হাওরগুলোতে সারা বছর চাষ হয় ধানসহ নানা জাতের মৌসুমি ও বারোমাসি শাক-সবজি। এ এলাকার প্রধান ফসল ধান হলেও এ বছর অনেক চাষি তাদের ধানের জমিতে বাদামের চাষ করে ধানের চেয়ে বেশি ফলন পেয়ে আনন্দিত। ধান চাষের চেয়ে সহজ ও পরিশ্রম কম হওয়ায় এবং কম দামে বীজ ও সার পাওয়ার কারণে কৃষকরা এখন বাদাম চাষে ঝুকে পরেছেন। চলতি মৌসুমে কৃষকরা মাঠ থেকে বাদাম তুলে ১০০ টাকা কেজি দরে বাজারে বিক্রি করতে পারছেন।
পোশাকশ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার, বিদেশি ক্রেতা ও এনজিও’র দিকে নজর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন গার্মেন্টস ব্যবসায়ী নেতারা।শনিবার জাতীয় সংসদ ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে এক গণশুনানিতে বিজিএমইএ ও
১৩টি ফেরি ১৭ ঘন্টা বন্ধ রাখার পর গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘূর্নিঝড় মহাসেনের প্রভাবে বাতাসের তীব্রতায় পদ্মায় উত্তাল ঢেউ সৃষ্টি হওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে বুধবার রাত ১০টা থেকে চলাচলরত ১৫টি ফেরির মধ্যে ১৩টি ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
ঘূর্ণিঝড় ‘মহাসেন’র কারণে বৃহস্পতিবার ঢাকা থেকে চট্টগ্রাম-কক্সবাজারমুখি বাস চলাচল ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রাম-কক্সবাজারমুখি কোনো বাস ছেড়ে যায়নি।
গণিত বিষয়ে সৃজনশীল শিক্ষা-পদ্ধতি বাতিলের দাবীতে আজ বুধবার সকালে মুন্সীগঞ্জ শহরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। শহরের কে.কে. গর্ভমেন্ট ইনষ্টিটিউশন, মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মুন্সীগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর কয়েক
টাঙ্গাইল সদর উপজেলার তোরাপগঞ্জ ইউনিয়নের ইশাপাশা গ্রামে ছয় জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। এরা হলেন- আব্দুল কাদেরের ছেলে শহিদুল ইসলাম (৪৫), আশরাফ আলীর স্ত্রী কহিনুর বেগম (৫৫), তার ছেলে আকতার আলী (৩০), শাহাদৎ হোসেনের ছেলে মাসুদ আলী (১৮), নকের আলীর ছেলে শাহজাহান আলী (৩৫) এবং রেজাউল মিয়ার স্ত্রী পিয়ারা বেগম (৪০)।
দেশব্যাপী হরতাল চললেও রবিবার বৃহত্তর নোয়াখালীতে হরতাল প্রত্যাহার করে নিয়েছে জামায়াত। চৌমুহনীর শ্রী শ্রী রামচন্দ্র দেবের তিরোধান উৎসব উপলক্ষে জেলা জামায়াত এ ঘোষণা দেয়। দেশের বাইরে ভাতর, নেপাল, ভুটান, মালদ্বীপ, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করেন।
বিদ্যালয় ভবন গুলোতে খসে পড়ছে পলেস্তার। এমনই ঝুকিপূর্ণ ২৭টি প্রাথমিক বিদ্যালয় ভবন চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জরাজীর্ণ বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষনা করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদের কাছে চিঠি দিচ্ছে মন্ত্রনালয় ও শিক্ষা অফিস। জরাজীর্ণ ভবনে সরেজমিনে ঘুরে দেখা গেছে, আতংকের মধ্যে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রয়েছে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে ফাটল দেখা দিয়েছে। কুঠিবাড়ির দ্বিতল ভবনের গোসলখানার পাশে বেশ কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। এতে যেকোনো মুহূর্তে ধসে পড়ে ঘটতে পারে দুর্ঘটনা।
মুন্সীগঞ্জ শহরের কাছে নতুনগাঁও এলাকাবাসী আজ বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য বিক্রি ঠেকানোর দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ ও গনসাক্ষর করেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকার শতাধিক নারী-পুরুষ মাদকদ্রব্য বিক্রি বন্ধে এ গনসাক্ষর করে।
টানা বর্ষণে বান্দরবনে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। মঙ্গলবার পাহাড়ের পাদদেশে এবং নদীর পাড়ে ঝুঁকিপূর্ন বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। ইতিমধ্যে ইসলামপুরসহ আশপাশের এলাকা থেকে পাহাড় ধসের ঝুঁকিতে



