আজ থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। প্রথম দিনে ঢাকা বোর্ডে আবেদন পড়েছে ৩৫ হাজার। ভর্তি এই কার্যক্রম শেষ হবে ৩০ জুন। ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে। তবে ভর্তির জন্য কলেজগুলি আবেদন গ্রহণ করতে পারবে ৬জুন পর্যন্ত। এবারও জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আগামী ২৪ মে বিভাগীয় নগরী রংপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। রংপুর পিএসসির আঞ্চলিক কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। জানা জানা গেছে, ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় রংপুর কেন্দ্রে ১৬ হাজার ৬৪৩ পরীক্ষার্থী অংশ নেবেন। রংপুর নগরীর ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এ পরীক্ষা হবে।
ঘূর্ণিঝড় মহাসেনের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শুক্রবারেরে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জুন। বৃহস্পতিবার বেলা ৩ টায়
ঘূর্ণিঝড় মহাসেনের কারণে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ২৫ মে শনিবার এই পরীক্ষা হবে বলে বুধবার বিকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম গণমাধ্যমকে জানিয়েছেন। এদিকে ঝড় আঘাত হানার আগে বুধবার দুপুর থেকে চট্টগ্রামের উপকূলীয় এলাকার
রাজধানীর বনানীতে পরিবহন শ্রমিকদের হাতে সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মারধরের ঘটনায় রাস্তা অবরোধ করেছে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদশীরা জানান, ক্ষতিপূরণসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং এনা পরিবহনের চালক
আসছে জুনে প্রায় ২৩ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ৩৯টি জেলার এমপিওভুক্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য-উপাত্ত ইতোমধ্যেই মন্ত্রণালয়ে এসে গেছে। বাকী জেলারগুলোর তথ্য পাওয়ার পর আমরা তা পর্যালোচনা করে স্কুলগুলোকে জাতীয়করনের মাধ্যমে অধিগ্রহন করবো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, গত কয়েক দিন ধরে ছাত্রলীগের ভিএক্স ও সিএফসি পক্ষের মধ্যে মধ্যে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছিলো।
আগামী ১৮ মে থেকে একাদশ শ্রেণীতে ভর্তির ফরম বিতরণ শুরু হবে। এ প্রক্রিয়ার শেষ তারিখ ৬ জুন। মঙ্গলবার বিকালে সচিবালয়ে বিভিন্ন কলেজের শিক্ষকদের সঙ্গে আলাপ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা হবে ১৮ মে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সন্ধ্যা ছয়টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজধানীর বেগম বদরুন্নেসা মহিলা কলেজের পুরাতন ছাত্রী হলের দু'টি স্থানে ফাটল দেখা দেয়ায় রবিবার আবাসিক ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন কলেজ প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়ার দেয়ার পর থেকেই শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষক সমিতির আন্দোলন ও ক্লাস বর্জনের কারণে অধিকাংশ বিভাগে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষকদের এরূপ আন্দোলনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় শিক্ষার্থীরা ধীরে ধীরে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে। সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আহসানুল কবির শাওন বলেন



