
স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৯ মে)- প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেন নিশাত মজুমদার। তার সঙ্গে ছিলেন আরেক এভারেস্ট জয়ী এম এ মুহিত।
আজ শনিবার বাংলাদেশ সময় সকাল নয়টা ৩০ মিনিটে এভারেস্টের চূড়ায় তিনি নিশাত মজুমদার বাংলাদেশের পতাকা ওড়ান।
বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) প্রতিষ্ঠাতা ইনাম আল হক বলেন, শেরপার কাছ থেকে জানতে পেরেছি, সকাল সাড়ে ৯টায় নিশাত মজুমদার এম এ মুহিতের সঙ্গে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন।
এম এ মুহিত দ্বিতীয়বার এভারেস্ট জয়ের গৌরব অর্জন করলেন। এর আগে তিনি তিব্বতের দিক থেকেও এভারেস্ট চূড়া জয় করেন। এম এ মুহিতই একমাত্র বাঙালি যিনি উত্তর ও দক্ষিণ দুই দিক থেকে এভারেস্ট জয় করলেন।
এর আগে ২০১০ সালের ২২ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন মুসা ইব্রাহিম। এরপর ২০১১ সালের ২১ মে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন এম এ মুহিত।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৩৪৩ ঘ.
Add Your Comment
- নগ্নতাই ভালো লাগে অভিনেত্রী জেনিফারের
- জিয়ার সুইসাইড নোট ভুয়া!
- মিস ইউএসএ মুকুট পেলেন ইরিন ব্রাডি
- নির্বাচনে জিতেই চলেছেন আসিফ
- হৃত্বিকের সাথে আবারও ঘনিষ্ঠ ক্যাটরিনা
- প্রথমবারের মতো মায়ের সাথে কারিনা
- কন্যা সন্তানের জন্ম দিলেন হলিউড অভিনেত্রী কিম
- প্রথমবারের মতো মিস আমেরিকায় বাংলাদেশী
- মুক্তি পাচ্ছে ‘পোড়ামন’
- সুজা’র নতুন সিনেমায় মাধুরী



