bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৪২০; ২৪ মে ২০১৩;
 

কয়েক দফা ব্যর্থ হওয়ার পর নতুন করে মেয়র হানিফ উড়াল সেতু নামের যাত্রাবাড়ী-পলাশী ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নতুন ঘোষণা অনুযায়ী আগামী মাসেই এর একাংশ খুলে দেয়া হবে। তবে সরেজমিন ঘুরে দেখা গেছে এখনও কাজ বাকি আছে ২০ ভাগেরও বেশি।

গত ২৪ এপ্রিল সকাল নয়টার দিকে সাভারে রানা প্লাজা ধসে পড়ে। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই ভবনধসের ঘটনার আজ এক মাস পূর্ণ হলো। ওই ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের জন্য এখনো অপেক্ষায় রয়েছেন স্বজনেরা। তাঁদের কান্না এখনো থামেনি। কেউ নীরবে-নিভৃতে ফেলছেন চোখের জল। কেউবা কাঁদছেন বিলাপ করে।

জেলার হরিপুর উপজেলার বেতনা সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে বিএসএফ আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় বিএসএফের হামলার শিকার হতে পারেন এমন ভয়ে দিন পার করছেন তারা। ৩৬৩নং মেইন পিলার হইতে ৩৬৬নং মেইন পিলার সংলগ্ন সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রায়ই ঢুকে পড়ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃষ্টির পানিতে রাজধানী ও আশপাশের বিভিন্ন নিচু এলাকা ফের তলিয়ে গেছে। অলিগলিসহ প্রধান সড়কগুলোতে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। শুক্রবার রাতভর বৃষ্টি হওয়ায় আবারো এই জলাবদ্ধতা দেখা দেয় রাজধানী ও আশপাশের বিভিন্ন নিচু এলাকায়।

সরকারি কর্ম কমিশনের অধীনে ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ। শুক্রবার সকাল ১০টায় ৭টি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই হাজার ৫২টি পদের জন্য সারা দেশে এবার দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন চাকরিপ্রার্থী অংশ নিচ্ছেন।

বাংলাদেশ নৌবাহিনীর কাছে নতুন জাহাজ ‘বিএনএস সমুদ্র জয়’ হস্তান্তর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাত ১১ টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আলামেডায় আনুষ্ঠানিকভাবে এ জাহাজ হস্তান্তর করা হবে। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এরিয়া কমান্ডার ভাইস এ্যাডমিরাল পল এফ

হাতিরঝিলে বিজিএমইএ এর গড়ে তোলা ভবন ভাঙতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে সংগঠনটি। বৃহস্পতিবার আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক আপিল করার বিষয়টি নিশ্চিত করে বলেন, জলাধার রক্ষা আইন লঙ্ঘন করে হাতিরঝিলে গড়ে তোলা ভবন ভাঙতে

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষেভের মুখে ফের বন্ধ ঘোষণা করা হলো আশুলিয়ার অন্তত ২৫টি পেশাক কারখানা। বৃহস্পতিবার সকালে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সাভারে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে বিক্ষোভ শুরু করে।

বাংলাদেশে ২০১২ সালে অন্তত ৩০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া গুমের শিকার হয়েছেন অন্তত ১০ ব্যক্তি। রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন চার জন। বুধবার ২০১২ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদন-২০১৩ তে এমন চিত্র উঠে আসে।

সাভারে ভবন ধসের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা বেড়েই চলেছে। ইতোমধ্যে নিখোঁজের সংখ্যা ৩শ’ ছাড়িয়ে গেছে। সাভার উপজেলা প্রশাসন এ পর্যন্ত ৩১৬ জন নিখোঁজ ব্যক্তির তালিকা তৈরি করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ২৯১ লাশ শনাক্ত করা যায়নি।

ভারতের বিহার ও আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি চলছে বুধবার রাত থেকে। এদিকে গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া।

আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব বুদ্ধ পূর্ণিমা। প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব পালিত হয়। বৌদ্ধধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ এ দিনে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে এমনি এক পূর্ণিমা রাতে তিনি বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের বৌদ্ধ




2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.