বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অনুষ্ঠিত বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সঙ্কটে বিএনপির ভূমিকা,নতুন কর্মসূচি এবং সংসদে যাওয়ার বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে। বুধবার রাত নয়টা ২০ মিনিটে খালেদা জিয়ার সভাপতিত্বে মূলতবি বৈঠক শুরু হয়ে পৌনে ১১ টা পর্যন্ত এই বৈঠক চলে। দলের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকের সিদ্ধান্ত সংবাদ সম্মেলন অথবা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, মাওলানা জুনায়েদ বাবুনগরীর কাছ থেকে রিমান্ডে জোর করে বিভ্রান্তিমূলক স্বীকারোক্তি আদায় করা হয়েছে। সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরীর জবানবন্দী নিয়ে প্রত্রিকায় প্রকাশিত সংবাদ, ৫ মে’র ঢাকা অবরোধের বিষয়ে বুধবার প্রেরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৪ এপ্রিল সাভারে নয় তলা ভবন ‘রানা প্লাজা’ ধসে নিহত গার্মেন্টস শ্রমিকদের ১২১টি পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা সাভার ট্রাজেডিতে নিহতদের পরিবারের সদস্যদের কাছে এই চেক হস্তান্তর করেন।
গণতান্ত্রিক বাম মোর্চার সাবেক সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হকসহ আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে মিরপুর ১০ নম্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সময় বহিয়া যায়। হয়তো এমন একটা সময় আসবে যখন আর আলোচনার প্রয়োজন পড়বে না। মীমাংসা
ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক মাসুদ খান পারভেজের নেতৃত্বে শহীদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল করে।উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মাহমুদুল হক হিমেল, আল মেহেদী তালুকদার, আনিসুর রহমান মাসুদ, বাপ্পু সরকার কে.এম মাসুদ। এছাড়া ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোনও বিদেশি রেফারি নয়, নিজের দেশের সমস্যা নিজেদেরকেই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। বিদেশি কোনও মধ্যস্থতা দরকার নেই। আমাদের দেশের সমস্যা বিদেশিরা ভালো বুঝবে না। আমাদেরকেই তা সমাধান করতে হবে।
হাইকোর্টের পুনাঙ্গ রায়ে কর্ণেল তাহেরের মৃত্যুদন্ডের অনেক আগেই জিয়াউর রহমান তাকে মৃত্যুদন্ড প্রদানে মনস্থির করেছেন বলে আমার বইয়ের উদ্ধৃতি দিয়ে যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা ঠিক নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেয়ালের খাঁচায় মুরগি যেমন নিরাপদ নয়, তেমনি আওয়ামী লীগের খাঁচায় গণতন্ত্র সংবিধান ও জনগণ নিরাপদ নয়। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত ‘সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার ও
বিএনপির স্থায়ী কমিটির মুলতবি বৈঠক শুরু হয়েছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে রাত ৯টা ২০ মিনিটে তার গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। গত ১৮ মে স্থায়ী কমিটির সভা মুলতবি করা হয়েছিল। দেশের চলমান পরিস্থিতি বিশেষ করে
বিএনপি যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত। তবে ঢাকা মেট্রোপলিটন এলাকা হরতালের আওতামুক্ত রয়েছে। বুধবার ভোর ৬টা থেকে ঢাকা জেলা বিএনপির ডাকে কেরানীগঞ্জ, দোহার, ধামরাই, সাভার ও নবাবগঞ্জে
অপহৃত জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী প্রভাষক নজরুল ইসলাম কে খুঁজে বের করে সুস্থাবস্থায় তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়া কিংবা মিডিয়ার সামনে হাজির করার দাবিতে জেলা জামায়াতের ডাকে আজ (বুধবার) জয়পুরহাট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত।



