এএফসি এশিয়া কাপের বাছাই পর্বের নিজেদের দ্বিতীয় খেলায় আজ ইরানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম খেলায় বাংলাদেশের মেয়েরা থাইল্যান্ডের মুখোমুখি হয়। পরাজিত হয় ৯-০ গোলের বড় ব্যবধানে।
স্পট ফিক্সিং যে ভারতের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে তা তো আর বলার অপেক্ষা রাখে না। আইপিএলে স্পট ফিক্সিংয়ের তদন্ত করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হতে পুলিশ। একের পর নতুন নতুন নাম জড়িত হচ্ছে। আর জুয়াড়িরা ফাঁদ পেতে বসে আসে পুরো ভারতেই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ ফিক্সিং বিতর্কে এবার যুক্ত হলো বাংলাদেশের নাম। বুধবার দিল্লি পুলিশ আইপিএলে ম্যাচ পাতানোয় এক বাংলাদেশি নামকরা ক্রিকেটারের জড়িত থাকার প্রমাণ খুঁজে পেয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
দ্বিতীয়বারের মতো বার্সেলোনার দেওয়া প্রস্তাব প্রত্যাখান করলেন ব্রাজিলিয়ান সেনসেশান ফুটবলার নেইমার। এ খবর নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ক্লাব সান্টোসের প্রেসিডেন্ট। কয়েক দিন থেকেই ব্রাজিলের মিডিয়ায় সংবাদ প্রচারিত হচ্ছিল, সান্টোস তারকা নেইমার নাকি বার্সেলোনার সঙ্গে চুক্তি করে ফেলেছেন।
প্যারিস সেন্ট জার্মেইনকে কয়েক দিন আগেই ফরাসি লিগের শিরোপা এনে দিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তারপরেও কেন যেন ফ্রান্সে আর ভালো লাগছে না এই সুইডিস তারকার। তার মন পড়ে রয়েছে ইতালিতে। ইব্রার ফুটবল ক্যারিয়ারের বেশির ভাগ সময় কেটেছে ইতালিতে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হচ্ছে দুই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। মাঠের লড়াইয়ের আগে কথার লড়াইয়ে মেতে উঠেছে জার্মানীর দুই ক্লাব। কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। দুই দলের ফুটবলাররাই
যতই দিন যাচ্ছে আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারীতে নতুন মাত্রা যোগ হচ্ছে। প্রতিনিয়ত যেন নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে। জোট খুলছে না কিছুতেই। বরং রহস্য আরও ঘনিভুত হচ্ছে।
নিজের দোষ অস্বীকার করলেন শ্রীশান্ত। গ্রেফতার হওয়ার পর মঙ্গলবার নিজস্ব আইনজীবির মাধ্যমে দেওয়া প্রথম বিবৃতিতে নিজেকে নির্দোষ দাবী করেন এই ক্রিকেটার। বিবৃতিতে তিনি বলেন, আমি নির্দোষ আমি কোনো অপরাধ করিনি।
আগামী ১৪ জুন কর্পোরেট ফ্রি হিট ইনডোরের মাধ্যমে নতুন এক ক্রিকেট টুর্ণামেন্ট মাঠে গড়াচ্ছে। যদিও শুধু মাত্র কর্পোরেট হাউজগুলোতে চাকুরীরত ব্যক্তিরাই এই টুর্ণামেন্ট খেলার সুযোগ পাবে। আজ বুধবার
বাংলাদেশের জনপ্রিয় একদিনের ক্রিকেট লিগ ঢাকা প্রিমিয়ার লীগ আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ ঘোষণা দেয়। ঢাকা প্রিমিয়ার লিগের সব ক্লাবের প্রতিনিধিদের
এএফসি এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের মেয়েদের বিরুদ্ধে গোল উৎসব করেছে থাইল্যান্ড। 'বি' গ্রুপের ম্যাচে মঙ্গলবার ৯-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন থাইল্যান্ডের নিসা রোমিয়েন। দিনের অন্য ম্যাচে ইরানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিলিপাইনের মেয়েরা।
আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারীতে বলিউডের যোগাযোগ নিয়ে গুঞ্জন চলছিল কয়েকদিন ধরেই। মঙ্গলবার সেই গুঞ্জন সত্য হলো। মুম্বাই থেকে পুলিশের জালে ধরা পড়লেন অভিনেতা বিন্দু দারা সিং। প্রখ্যাত অভিনেতা তথা কুস্তিগির দারা সিংয়ের পুত্র বিন্দু বুকিদের সঙ্গে বলিউডের যোগাযোগ বজায় রাখতেন বলে অভিযোগ।



