প্রশ্নফাঁসের অভিযোগে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিলে রুল
সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ০৪:৩৮ পিএম | আপডেট: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ০৪:৩৮ পিএম
প্রশ্নফাঁসের অভিযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কেন বাতিল করা হবে না মর্মে রুল প্রদান করেছেন হাইকোর্ট। এছাড়া, এক অন্তর্বর্তীকালীন আদেশে সিআইডিকে এ বিষয়ে তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৮ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ নাভিলা কাশফি।
গত ২৩ অক্টোবর ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ২৪ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে মন্ত্রীপরিষদ সচিব, পিএসসির চেয়ারম্যান, জনপ্রশাসন সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।
এর আগে, ২৬ সেপ্টেম্বর প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগ ওঠার পর এপ্রিলে অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়। অ্যাডভোকেট শাহ নাভিলা কাশফি ওই ২৪ জন শিক্ষার্থীর পক্ষে নোটিশ পাঠান।
নোটিশে মন্ত্রীপরিষদ সচিব, পিএসসির চেয়ারম্যান, জনপ্রশাসন সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ ১৪ জনকে উদ্দেশ্য করে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের পদক্ষেপ নিতে বলা হয়।
এদিকে, ৯ মে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়, যাতে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন। প্রশ্নফাঁসের অভিযোগ সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনও নোটিশে উল্লেখ করা হয়েছিল।
আরও পড়ুন
- আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- আবু সাইদ হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
- আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি
- আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
- হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরী কারাগারে
- সাবেক দুই সেনা কর্মকর্তাকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- মানবতাবিরোধী মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন খালাস