গাজীপুরে আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ০৬:৪৪ পিএম | আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ০৬:৪৪ পিএম
গাজীপুরে বিস্ফোরক আইনে করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৩২ জন।
আজ রবিবার জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৩ গাজীপুরের বিচারক মো. বাহাউদ্দিন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারিতে গাজীপুরের মনিপুরের খাসপাড়া এলাকায় একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে মোতালেব মেম্বারকে প্রধান আসামি করে ১৮ জনের নামে জয়দেবপুর থানায় মামলা হয়। এসআই দিলীপ চন্দ্র সরকার মামলাটি করেন। পরে একই বছরের আগস্টে এসআই এমদাদুল হক তদন্ত করে তারেক রহমান এবং সাবেক মেয়র এমএ মান্নানের ছেলে মনজুরুল করিম রনিকে সংযুক্ত করে ৩২ জনের নামে চার্জশিট দাখিল করেন। শুনানি শেষে মিথ্যা প্রমাণিত হওয়ায় রবিবার আসামিদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন ড. সহিদুজ্জামান, মেহেদী হাসান এলিস, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, শফিকুল আলম মিলু।
এর আগে গত বুধবার শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্যের অভিযোগে করা মানহানি মামলা থেকে খালাস পান তারেক রহমান।
আরও পড়ুন
- আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- আবু সাইদ হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
- আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি
- আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
- হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরী কারাগারে
- সাবেক দুই সেনা কর্মকর্তাকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- মানবতাবিরোধী মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন খালাস