আপিল বিভাগেও জামিন পাননি হলমার্কের জেসমিন
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ১১:৪৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ১১:৪৭ এএম
ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালত জেসমিন ইসলামের জামিন শুনানির জন্য ৩ মাস পর ফের উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
জেসমিন ইসলামের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতে বলেন, এই মামলায় সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড হতে পারে, কিন্তু জেসমিন ইতোমধ্যে ৮ বছর জেলে আছেন, তাই তাকে জামিন দেওয়া উচিত। তিনি আরও বলেন, দুদকও চার্জশিট দিতে পারেনি।
তবে দুদকের পক্ষ থেকে জানানো হয়, ৩০ অক্টোবর তদন্ত কর্মকর্তা চার্জশিট দিয়েছেন, কিন্তু এখন কমিশন না থাকায় তা অনুমোদন করা যাচ্ছে না। এর ফলে আপিল বিভাগ ৩ মাস পর জামিন শুনানি স্থগিত রাখেন।
২০১৯ সালের ১০ মার্চ হাইকোর্ট জেসমিন ইসলামকে জামিন দিয়েছিল, তবে দুদক এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে এবং ১৬ জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে তাকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়। এরপর জেসমিন ইসলাম আত্মসমর্পণ করেন এবং হাইকোর্টে জামিন আবেদন করেন।
আরও পড়ুন
- আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- আবু সাইদ হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
- আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি
- আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
- হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরী কারাগারে
- সাবেক দুই সেনা কর্মকর্তাকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- মানবতাবিরোধী মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন খালাস