সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪ ০৪:২১ পিএম | আপডেট: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪ ০৪:২১ পিএম
একটি ব্যাংকের চেক জালিয়াতির মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ নির্দেশ দেন। আদালত সাকিবকে আগামী ১৮ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম জানিয়েছেন, সাকিবের বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর একটি চেক ডিসঅনারের মামলা হয়। এ মামলায় শুনানি শেষে আজ আদালত সাকিবের বিরুদ্ধে সমন জারি করেন।
মামলায় অন্য আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম। মামলায় সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়েছে।
আরও পড়ুন
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ