সহকারী শিক্ষক নিয়োগপত্র বালিতের রায় স্থগিত চেয়ে আপিল
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:১০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:১০ পিএম
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীর নিয়োগপত্র বাতিলের হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হবে।
গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত কোটা বাদ দিয়ে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচাপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আদালত এ রায় দেন।
গত বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় আদালত এ আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেন আদালত।
আরও পড়ুন
- রামিসাসহ শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল
- হত্যা মামলায় হানিফসহ চার আসামির রায় যেকোনো দিন
- ব্যভিচার মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
- নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
- ডিবি হারুনের অবৈধ সম্পদ জব্দের নির্দেশ
- রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড
- শিশু রামিসা হত্যা মামলার রায় পড়া শুরু