সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস, সতর্কতা জারি
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ১১:৪০ এএম | আপডেট: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ১১:৪০ এএম
দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন
- দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
- রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস
- দেশের সাত অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- চট্টগ্রামসহ ছয় অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
- দেশের ৬ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত