বজ্রপাতের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
সোমবার, ১২ মে, ২০২৫ ১২:৪২ পিএম | আপডেট: সোমবার, ১২ মে, ২০২৫ ১২:৪২ পিএম
দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সোমবার সকাল সাড়ে আটটা থেকে পরবর্তী ১-৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে এই দমকা বা ঝোড়ো হাওয়া হতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
সতর্কবার্তায় যেসব জেলার নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি ও বান্দরবান।
বজ্রপাতের বিষয়ে সতর্কবার্তায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো—
বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন; জানালা ও দরজা বন্ধ রাখুন; সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন; নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন; গাছের নিচে আশ্রয় নেবেন না; কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না; কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না; বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখুন; জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন; বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন; শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।
আরও পড়ুন
- দেশজুড়ে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস
- দেশের ৪ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস
- উপকূলে ঝড়ের শঙ্কা, নৌযান চলাচলে সতর্কতা জারি
- ১৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা
- বায়ুদূষণে শীর্ষে ঢাকা
- ১৮ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত
- সাত জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত