দুপুরের মধ্যে রাজধানীসহ ১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
বুধবার, ১৮ জুন, ২০২৫ ১১:৪৮ এএম | আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫ ১১:৫২ এএম
ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (১৮ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, বুধবারের আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন
- সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়া-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- চার বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
- সাত বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
- উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
- কাল থেকে আবারও বাড়তে পারে বৃষ্টি, সাগরে লঘুচাপের আভাস