আজ যেমন থাকবে রাজধানী ঢাকার আবহাওয়া
সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১১:২১ এএম | আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১১:২১ এএম
আজ রাজধানীর আবহাওয়া কেমন থাকবে তার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে রাজধানীতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ ঢাকার আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে ।
পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে দেশের চার বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন
- মার্চে বাড়ছে তাপমাত্রা, আবহাওয়া অধিদপ্তরের স্বাস্থ্য সতর্কবার্তা
- আবহাওয়া পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বায়ুদূষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া: শীর্ষ তিনে লাহোর–ঢাকা–দিল্লি
- বায়ুদূষণে শীর্ষ পাঁচে ঢাকা, প্রথম কায়রো
- ফের আসছে শৈতপ্রবাহ, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি
- পাঁচ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- দেশজুড়ে আবারও তাপমাত্রা কমার আভাস
- পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন