ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ১১:৪৭ এএম | আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ১১:৪৭ এএম
বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। তিনি ৩ ভোটে জাপানের প্রতিনিধি রাষ্ট্রদূত টেকহিরো কানোকে হারিয়ে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হন।
প্যারিস ও ঢাকার কূটনীতিকরা খন্দকার তালহার সভাপতি নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
কূটনীতিকরা জানান, ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতির পদে ভোটে বাংলাদেশের সঙ্গে জাপান, ভারত ও উত্তর কোরিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে গত সেপ্টেম্বর ভারত ও উত্তর কোরিয়া তাদের প্রার্থীতা তুলে নেয়। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা পেয়েছেন ৩০ ভোট। অন্যদিকে, জাপানের প্রতিনিধি রাষ্ট্রদূত টেকহিরো কানোকে পেয়েছেন ২৭ ভোট। বাংলাদেশ তিন ভোটে জাপানকে হারিয়ে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হয়েছে।
ইউনেস্কোর সদস্য হওয়ার পর এই প্রথম মর্যাদাপূর্ণ ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশনটি শুরু হবে চলতি বছরের ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। সম্মেলনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে ১৩ নভেম্বর।
উল্লেখ্য, পেশাদার কূটনীতিক খন্দকার তালহা বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি কূটনীতিক হিসেবে নিউইয়র্ক, জেনেভা, তেহরান ও লন্ডনস্থ বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন
- দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানের বিরুদ্ধে ভালো অবস্থানে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী আব্রাহাম লিঙ্কন
- সরকারি সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর
- ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
- মার্কিন নাগরিকদের ইসরায়েলসহ ১৪ দেশ ত্যাগের নির্দেশ
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০
- যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য